,

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় স্হল বন্দর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একদিন বন্ধ থাকার পর পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার সকাল থেকে বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়। এতে করে বন্দরে কর্মরত শ্রমিকদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজিব উদ্দিন ভূঁইয়া জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছিলো। তবে বুধবার সকাল থেকে পুনরায় পণ্য আমদানি-রফতানি শুরু হয়েছে।
উল্লেখ্য, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে দুই দেশের পাসপোর্টধারী বৈধ যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা