,

খালেদার সাথে বার্নিকাটের বৈঠক

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাটের বৈঠক চলছে।

বেগম জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বুধবার বিকাল পৌনে ৫টায় এ বৈঠক শুরু হয়।

বিএনপির চেয়ারপারসনের সঙ্গে উপস্থিত আছেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান।

বিএনপি সূত্র জানায়, বার্নিকাটের এই বৈঠক রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের কাছে বিএনপির অবস্থান বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে বুধবারের বৈঠকে।

এ বৈঠকে যুক্তরাষ্ট্র সরকারের নতুন কোনো নীতি নিয়েও আলোচনা হতে পারে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক নিয়ে দুইপক্ষের আলোচনা হবে।

ধারণা করা হচ্ছে, বার্নিকাট আরো কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন। তবে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনও মেলেনি।

উল্লেখ্য, যুক্তরাষ্টের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ২৪ জানুয়ারি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা