,

জঙ্গিদের মদদ দিচ্ছে ভারত, দাবি পাকিস্তানের

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :পাক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া অভিযোগ করে বলেছেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গিগোষ্ঠীদের ক্রমাগত মদদ দিচ্ছে ভারত। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের চক্রান্তের কথা আমরা সবাই ভালই জানি। ‘

নিয়ন্ত্রণ রেখার পাশে মুন্নাওয়ার সেক্টরে এসে মঙ্গলবার এ অভিযোগ করেন তিনি।

নিয়ন্ত্রণ রেখায় ভারত বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে দাবি করে পাক সেনাপ্রধান এক বিবৃতিতে বলেন, ‘নির্দোষ’ কাশ্মিরীদের উপর ভারতীয় সেনার অত্যাচার থেকে নজর ঘুরিয়ে দিতে ও সন্ত্রাসবাদীদের সাহায্য করতেই ভারত এই চক্রান্ত করছে। ‘

অশান্ত বালোচিস্তান প্রদেশ থেকে কুলভূষণ যাদব নামে এক ভারতীয়র গ্রেফতারের উদাহরণ দিয়ে তিনি বলেন, বালোচিস্তানে সন্ত্রাসবাদীদের মদদ দিচ্ছে ভারত।

এদিকে, কিছুদিন আগেই রাজনীতি থেকে সেনাকে দূরে রাখার কথা বলতে গিয়ে ভারতের উদাহরণ দিয়েছিলেন পাক সেনাপ্রধান। তবে ভারতের বিরুদ্ধে ক্ষোভ উগরে তিনি রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টাই করছেন বলে ভারতীয় বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা