,

সিদ্ধিরগঞ্জে জামায়াত-শিবিরের ৩ কর্মী গ্রেফতার

news-image

 

নিজস্ব প্রতিবেদক : সিদ্ধিরগঞ্জে জামায়াত শিবিরের ৩ সক্রিয় কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতাকৃতদের কাছ থেকে সংগঠনটির সদস্য সংগ্রহ ফরম ও ধর্মীয় বই উদ্ধার করা হয় বলে দাবি করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হল, মোঃ আবুল কাশেম (২৯), মোঃ ইরফান (১৮) ও মোঃ মফিজুল ইসলাম (৩১)।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরাফত উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আবুল হোসেন ও এসআই মোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল থানার মিজমিজি এলাকার জেলা জামায়াত নেতা আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালায়। এসময় বিভিন্ন ধর্মীয় বই ও সদস্য সংগ্রহ ফরমসহ জামায়াত শিবিরের ৩ জন সক্রিয় কর্মীকে গ্রেফতার করা হয়। ওসি আরো জানান, গ্রেফতাকৃতদের বিরোধ রাষ্ট্র বিরোধী কাজে ষড়যন্তে লিপ্ত থাকার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতাকৃত মোঃ আবুল কাশেম মিজমিজি মাদ্রাসা রোড এলাকার আব্দুর রহমানের ছেলে। মোঃ ইরফান সোনারগাঁও উপজেলার চেঙ্গাকান্দি এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে ও মোঃ মফিজুল ইসলাম চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার শাহপুর মোসলেম বেপারীর ছেলে বলে পুলিশ জানায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা