,

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের বিশেষ দূত

news-image

 

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমার থেকে সদ্য অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের অবস্থা জানতে টেকনাফের লেদা, নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প, শামলাপুর অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্প ও নাফনদীর সীমান্ত পরিদর্শন করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এ বিশেষ দূত। এসময় তাকে মিয়ানমারে নির্যাতনের শিকার হওয়া রোহিঙ্গাদের অবস্থা ও পরিস্থিতি সম্পর্কে জানান লেদা ক্যাম্পের চেয়ারম্যান দুদু মিয়া ও সেক্রেটারী আমির হোসেন।

এছাড়াও অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের সঙ্গে ২ ঘণ্টাব্যাপী বৈঠক ও মিয়ানমার থেকে পালিয়ে আসার বিষয়ে রোহিঙ্গাদের লোমহর্ষক কাহিনী শুনেন বিশেষ দূত। জবাবে রোহিঙ্গারা বিশেষ দূতকে মিয়ানমার সরকারের সামরিক জান্তা ও রাখাইন সন্ত্রাসীদের নির্যাতন, নিরীহ মানুষকে ধরে নিয়ে গণহারে হত্যা, নারীদের ধর্ষণ, শিশুদের আগুনে নিক্ষেপ ও ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার কথা জানান।

এ সময় জাতিসংঘের বিশেষ দূতের সাথে ছিলেন, উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিগণ, এনজিও সংস্থা, আইওএম, ইউএনএইচসি আরের কর্মকর্তারা।

উল্লেখ্য, জাতিসংঘের বিশেষদূত সোমবার বাংলাদেশে পৌঁছে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবনে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা