,

ইরাকের ১২শ’ ইয়াজিদি শরণার্থীকে নেবে কানাডা

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ইরাকে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হাতে নির্যাতনের শিকার ১২শ’ ইয়াজিদি শরণার্থীকে গ্রহণ করবে কানাডা। ইতোমধ্যে ৪শ’ জনকে বিমানে করে কানাডা নিয়ে আসা হয়েছে।

কানাডার অভিবাসন মন্ত্রী আহমেদ হুসেন মঙ্গলবার বলেন, ‘ইয়াজিদি শরণার্থীদের নিয়ে আসার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এরই মধ্যে গত কয়েক মাসে আইএসের হাত থেকে বেঁচে যাওয়া অনেককে কানাডায় পুনর্বাসনের জন্য নিয়ে আসা হয়েছে এবং এ প্রক্রিয়া গত বছরের ২৫ অক্টোবর শুরু হয়েছে। ’

তিনি বলেন, ‘আমাদের সরকার চরম নির্যাতনের শিকার ১২শ’ ইয়াজিদি শরণার্থী ও তাদের পরিবারের সদস্যদের কানাডায় পুনর্বাসনের ব্যবস্থা করবে। ’

ইরাকে আইএসের হাতে ‘গণহত্যার’ সম্মুখীন ইয়াজিদিদের গ্রহণে পার্লামেন্টে একটি প্রস্তাব পাসের পর এ পদক্ষেপ নেয়া হয়েছে।

হুসেন বলেন, কানাডার মূল লক্ষ্য ছিল ঝুঁকিতে থাকা নারী ও কন্যা শিশুদের নেয়া। তবে অটোয়া এখন জানতে পেরেছে যে আইএস উদ্দেশ্যমূলকভাবে ছেলেদের লক্ষ্যবন্তু করেছে। তাই আমরা আইএসের হাত থেকে বেঁচে যাওয়া সব শিশুকে পুনর্বাসনে সাহায্য করছি।

তিনি বলেন, শরণার্থীরা বাণিজ্যিক ফ্লাইটে কানাডা আসছে এবং তাদেরকে আনার প্রক্রিয়ায় ২ কোটি ৮০ লাখ কানাডীয় ডলার ব্যয় হতে পারে।

২০১৫ সালের শেষে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরকার ৪০ হাজার সিরীয় শরণার্থীকে পুনর্বাসন করেছে।

পুরোপুরি নিরাপত্তাজনিত পরীক্ষা-নিরীক্ষা ও ডাক্তারি চেকআপের পর তাদেরকে কানাডায় নিয়ে আসা হচ্ছে বলেও জানান হুসেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা