,

‘১৪ সালের মতো নির্বাচন করার চেষ্টা হলে জনগণ মেনে নেবে না’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নির্বাচন কমিশন গঠনে খালেদা জিয়া রাষ্ট্রপতির কাছে যে রূপরেখা দিয়েছিলেন তা বাস্তবায়ন হয়নি। যে নির্বাচন কমিশন করা হয়েছে তার প্রধান কে এম নুরুল হুদা আওয়ামী লীগের চিহ্নিত সমর্থক ছিলেন। রকিব মার্কা আর একটি নির্বাচন কমিশন দিয়ে আবারও ভোটবিহীন সরকার প্রতিষ্ঠার চেষ্টা চলছে। ২০১৪ সালের মতো নির্বাচন করার চেষ্টা করা হলে জনগণ আর তা মেনে নেবে না।

বুধবার বেলা ১২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাগপা আয়োজিত ‘পিলখানা ট্র্যাজেডি: কেন এই সেনা হত্যা? কার স্বার্থে’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, খালেদা জিয়ার মামলা উদ্দেশ্যপ্রণোদিত। তত্ত্বাবধায়ক সরকারের আমলে মাইনাস টু ফর্মূলা বাস্তবায়নের জন্য একই চাঁদাবাজির মামলা করা হয়েছিলো শেখ হাসিনার বিরুদ্ধেও। তার মামলা যদি সব বাতিল হয়ে যায় তাহলে সেই একই মামলায় খালেদার সাজা হবে কী করে!

তিনি আরও বলেন, আইন করে বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিলো। আর এখন অলিখিতভাবে বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছে। আর তারই ধারবাহিকতায় পিলখানা ট্র্যাজেডি হয়েছে। ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে এই পিলখানা হত্যাকাণ্ড হয়। আর তখন শেখ হাসিনা গণভবনে তিন বাহিনীর প্রধানকে বসিয়ে রেখেছিলেন। কিন্তু কাদের স্বার্থে তাদের হত্যা করা হলো? বিডিআর এর নাম মুছে দেওয়া হলো? সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে ভোটারবিহীন সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা