,

ট্রাম্পের অভিবাসন নীতির প্রথম বলি মেক্সিকান নাগরিক

news-image

আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির প্রথম বলি হলেন অলিভাস ভালেন্সিয়া (৪৪) নামে মেক্সিকান এক নাগরিক। যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার হওয়ায় আজ বুধবার সেতু থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন তিনি। মঙ্গলবার তাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়।

কর্তৃপক্ষ জানায়, সিনালোয়া অঙ্গরাজ্যের বাসিন্দা গুয়াদালূপে অলিভাস ভালেন্সিয়া সেতু থেকে ৩০ মিটার নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। সেতুটি থেকে যুক্তরাষ্ট্রের সীমান্ত দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তৃতীয়বারের মতো মেক্সিকোয় পাঠিয়ে দেয়ার পর লোকটি নিদারুণ মানসিক যন্ত্রণায় ছিলেন। যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের সময় তার হাতে শুধু একটি প্লাস্টিকের ব্যাগ ছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক লাখ অবৈধ অভিবাসীকে বহিষ্কারের অঙ্গীকার করার পর যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের মারাত্মক দুর্দশা শুরু হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা