,

২৪ ফেব্রুয়ারি জাবিতে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে পুনর্মিলনী ও নবীনবরণ 

news-image

নিজস্ব প্রতিবেদক‘চল্ চল্ চল্ সুরের দেশে, তিতাসের পাড়ে’ প্রতিপাদ্যকে ধারণ করে আগামী ২৪ ফ্রেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ সমিতির ‘পুনর্মিলনী-নবীনবরণ ও গুণীজন সংবর্ধনা-২০১৭’। বিশ্ববিদ্যালয়ের সপ্তম ছায়ামঞ্চে দিনব্যাপী এ পুনর্মিলনী ও নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  বিশ্ববিদ্যালয়স্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি এনামুল হক এনাম এক বিবৃতিতে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘জেলা সমিতির পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়াস্থ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকমন্ডলীসহ কতিপয় বিশিষ্ট ব্যক্তিবর্গকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে। সকলের স্বতঃস্ফোর্ত অংশগ্রহণের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ সমিতির কার্যক্রম আরো গতিশীল হবে বলে আশা রাখি।’

আয়োজনের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে সাধারণ-সম্পাদক রিয়াজউদ্দিন সম্রাট বলেন, ‘প্রথম বারের মতো পুনর্মিলনী ও নবীনবরণ অনুষ্ঠানের একসাথে আয়োজন করতে যাচ্ছি। অনুষ্ঠানে অংশগ্রহণের রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতোমধ্যে প্রায় সম্পন্ন হয়েছে। এ ছাড়াও অনুষ্ঠানের দিন সকালে সপ্তম ছায়ামঞ্চে স্পট রেজিস্ট্রেশন করা যাবে।’
২৪ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০ টায় টি-শার্ট বিতরণ ও বেলুন উড়ানোর মাধ্যমে অনুষ্ঠানের আয়োজন শুরু হবে। এরপর সকাল ১১টা থেকে জেলা সমিতির প্রাক্তন ও বর্তমান শিক্ষর্থীদের অংশগ্রহণে বিনোদনমূলক খেলাধুলা, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে জমজমাট আড্ডা। দুপুর দেড়টায় মধ্যাহ্নভোজের পর থেকে আসর পর্যন্ত চলবে মতবিনিময় ও আলোচনা সভা। বিকাল ৪ টায় সপ্তম ছায়ামঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটবে।
রেজিস্ট্রেশন ও আয়োজন সংক্রান্ত যে কোনো তথ্য জেলা সমিতির সভাপতি এনামুল হক  এনাম(০১৭২৭৫৬১৯৬৬) এবং  সাধারন সম্পাদক রিয়াজউদ্দিন সম্রাট (০১৭১৯২৯৯৮০৩) এর সাথে যোগাযোগ করে পাওয়া যাবে।
এছাড়া বিস্তারিত তথ্য  https://www.facebook.com/ events/1816069445324291/ এই ফেসবুক ইভেন্টে পাওয়া যাবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে