,

নতুন মোস্তাফিজের সন্ধান পেয়েছে ভারত!

news-image

মোস্তাফিজের উত্থান খুব বেশি দিনের নয়। তবে উত্থানেই যে হইচই ফেলে দিয়েছেন, তাতেই নিজেকে ঘিরে একটা মাপকাঠি তৈরি করে ফেলেছেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এখন কোনো পেসারের উত্থান হলে সবাই তুলনা শুরু করেন মোস্তাফিজের সঙ্গে। সেটা দেশের মাটিতে হোক কিংবা বিদেশের মাটিতে।

গত বছর আইপিএলের আগে হঠাৎই নতুন ‘মোস্তাফিজে’র আবিস্কার করে ভারতীয় মিডিয়া। বাঁ হাতি পেসার বারিন্দার স্রান। বলা শুরু হয়, তিনিই ভারতের নতুন মোস্তাফিজ। বাঁ-হাতি পেসার। খেলার স্টাইল, গতি কিংবা বলের কারুকাজ নাকি অনেকটাই মোস্তাফিজের মত।

শুধু তাই নয়, আইপিএলে মোস্তাফিজেরই সতীর্থ হন বারিন্দার স্রান। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রায় নিয়মিতই খেলে গেছেন স্রান। তখন ভারতের মিডিয়ায় বলা শুরু হয়, দুই মোস্তাফিজ একই সঙ্গে একই দলে।

এবার নতুন আরেকজন মোস্তাফিজের আবিস্কার করে ফেললো ভারতীয় মিডিয়া। তিনিও বাঁ-হাতি পেসার। বোলিং করার স্টাইলও নাকি অনেকটা মোস্তাফিজের মত। অফ কার্টারটা বেশ ভালোই করতে পারেন। শুধু তাই নয়, ইয়র্কারে ওস্তাদ। তামিল নাড়ুর ঘরোয়া লিগে সুপার ওভারে টানা ৬টি ইয়র্কার দিয়েছিলেন। তার নাম থাঙ্গারাসু নটরাজন।

খুব গরীব ঘরের সন্তান। বাবা কুলি। সেখান থেকে উঠে এসে এখন আইপিএলের মঞ্চে অন্যতম আলোচিত তারকা। কারণ, ১০ লক্ষ রুপি ভিত্তি মূল্য থেকে ৩ কোটি রুপি দিয়ে তাকে কিনে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।

এরপরই ভারতীয় মিডিয়াজুড়ে নটরাজনকে নিয়ে আলোচনা। প্রায় প্রতিটি মিডিয়াতেই তাকে তুলনা করা হচ্ছে বাংলাদেশের মোস্তাফিজের সঙ্গে। কলকাতার প্রভাবশালী আনন্দবাজার পত্রিকা লিখেছে, ‘তার সেরা অস্ত্র কাটার। যে কারণে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের সঙ্গে ইতিমধ্যেই তুলনা শুরু হয়ে গিয়েছে।’ ক্রিকেট ভিত্তিক ভারতীয় বিখ্যাত ওয়েবসাইট ক্রিকবাজও নটরাজনকে তুলনা করেছে মোস্তাফিজের সঙ্গে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের