,

নরসিংদীতে বড় ভাইয়ের হাতে ৩ সহোদর খুন, ঘাতক রুবেল আটক

news-image

নরসিংদীর মেঘনা নদী বেষ্টিত চরাঞ্চল আলোকবালীতে মেঝো ভাইয়ের হাতে ৩ ছোট ভাই-বোন খুন হয়েছে। গত মঙ্গলবার রাত বারটার দিকে সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় বুধবার সকালে ঘাতক রুবেল মিয়াকে আটক করে পুলিশে সোপর্ধ করেছে এলাকাবাসী।
নিহতরা হলেন, আলোকবালীর পূর্বপাড়া গ্রামে আবু কালাম মিয়ার ছেলে ইয়াসিন (১০), মেয়ে মরিয়ম (৭) এবং মাহিয়া (৫)। ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন আতিকুর নামে আরেক ছেলে। হতাহতরা সকলে সদর উপজেলার চরাঞ্চল আলোকবালী পূর্বপাড়ার মৎস্যজীবি আবু কালামের সন্তান।
পুলিশ ও নিহতের পরিবারের লোকজন জানায়, মঙ্গলবার রাতে মেঝো ভাই রুবেল মিয়া নিজ বাড়ির বসতঘরে শ্বাসরোধ্য করে হত্যা করেছে ছোট ভাই ইয়াসিন (১০) ও দুই বোন মরিয়ম (৭) ও মাহিয়াকে (৫)। এছাড়াও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে বড় ভাই আতিকুরকে (২৫) তাকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হহৎ২০১৭০২২২০২৪৮৩০নিহতের চাচা সোহেল রানা বলেন, পারিবারিক বিরোধের জের ধরে মেঝো ভাইয়ের হাতে ছোট ৩ ভাই-বোনের এই নির্মম হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।
নরসিংদী সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সালাউদ্দিন মিয়া জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনার তদন্তে কাজ শুরু করার কথা জানিয়েছেন পুলিশ।
এদিকে ঘটনার পর গ্রামে পালিয়ে থাকা ঘাতক ভাই রুবেল মিয়াকে বুধবার সকালে আটক করে পুলিশে সোপর্ধ করেছে এলাকাবাসী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা