রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় সাবমেরিন ক্যাবল পেল বাংলাদেশ, সংযোগ আগামী মাসে

news-image

দ্বিতীয় সাবমেরিন ক্যাবল পেল বাংলাদেশ। এর মধ্যদিয়ে সি-মি-উই-৫ এ যুক্ত হলো বাংলাদেশ। মঙ্গলবার সন্ধ্যায় তুরস্কের ইস্তাম্বুলে এই কনসোর্টিয়ামের উদ্বোধন হয় বলে জানিয়েছেন বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) কোম্পানি সচিব আবদুস সালাম। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. মনোয়ার হোসেন উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ইস্তাম্বুলে রয়েছেন।
সি-মি-উই-৫ সাবমেরিন ক্যাবলের উদ্বোধন হলেও এখনই বাংলাদেশ তাতে সংযুক্ত হতে পারছে না। আগামী মাসের প্রথম সপ্তাহের দিকে দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের সংযোগ উদ্বোধন করা হতে পারে বলে জানান (বিএসসিসিএল) কোম্পানি সচিব আবদুস সালাম।
তিনি আরও জানান,পটুয়াখালী সাবমেরিন ক্যাবলের ল্যান্ডিং স্টেশন থেকে সমুদ্র পর্যন্ত সংযোগ লাইন তৈরি করা আছে। কিন্তু ঢাকা থেকে পটুয়াখালী পর্যন্ত এখনও ক্যাবল সংযোগ (অপটিক্যাল ফাইবার লাইন) তৈরি হয়নি। এটা বিটিসিএল-এর কাজ। ওরা রেডি হয়ে গেলেই চূড়ান্ত দিনক্ষণ বলা যাবে বলে  জানান তিনি।
যদিও এর আগে গত ১৬ জানুয়ারি হাওয়াইয়ের হনলুলুতে ২০ হাজার কিলোমিটার দীর্ঘ এবং ২৪ টেরাবাইট পার সেকেন্ড (টিবি/এস) গতির এই সি-মি-উই-৫ প্রকল্পর উদ্বোধন করা হয়। এই কনসোর্টিয়ামে যুক্ত রয়েছে বাংলাদেশসহ ১৭টি দেশ এবং এই ক্যাবলের মোট ল্যান্ডিং পয়েন্ট রয়েছে ১৮টি, সি-মি-উই-৫ এর ওয়েবসাইটে এ তথ্য রয়েছে।
জানা গেছে, দেশের একমাত্র সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বর্তমানে দেশ পাচ্ছে ৩০০ জিবিপিএস ব্যান্ডউইথ। অন্যদিকে নতুন সাবমেরিন ক্যাবলে যুক্ত হলে আরও ১ হাজার ৪০০ জিবিপিএস ব্যান্ডউইথ পাবে বাংলাদেশ।
প্রসঙ্গত,সি-মি-উই-৫ হলো দক্ষিণ-পূর্ব এশিয়া- মিডল ইস্ট-ওয়েস্টার্ন ইউরোপ-৫-এর সংক্ষিপ্ত রূপ। এতে রয়েছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মিয়ানমার, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইউএই, ওমান, জিবুতি, ইয়েমেন, সৌদি আরব, মিসর, ইতালি ও ফ্রান্স।

এ জাতীয় আরও খবর

বজ্রপাতে ৬ জেলায় ১২ জনের প্রাণহানি

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু, বাড়ছে রোগী শনাক্ত

ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর পরিকল্পনা

আন্দোলন নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন কর্নেল অলি

প্রধানমন্ত্রীর তহবিল থেকে পিএইচডি গবেষকদের বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

এসএসসি প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত ও শাস্তির দাবি এনসিপির

অপপ্রচারে বিএনপিকে দুর্বল করা সম্ভব নয় : সড়ক প্রতিমন্ত্রী

টাকা ছাপানোর অভিযোগ নাকচ করলেন গভর্নর

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

মুদ্রা ছাপিয়ে মূল্যস্ফীতি বাড়ানো হবে না : অর্থমন্ত্রীর স্পষ্ট বার্তা

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ