,

রোলবল বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ

news-image

রোলবল বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। মঙ্গলবার বিকালে কোয়ার্টার ফাইনালে ৬-৩ গোলে নেপালকে হারিয়ে সেমিফাইনালে খেলার কৃতিত্ব অর্জন করে লাল-সবজের দলটি। এর আগে সকালে বাংলাদেশ ১৩-১ গোলে চাইনিজ তাইপেকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে। শেষ আটে ওঠার ক্ষেত্রে গ্রুপের শেষ ম্যাচটি দাপুটের সঙ্গে খেলে আসিফ ইকবালরা আগাম জানান দিয়েছিলেন সেমিফাইনালে ওঠার।
মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের উডেন ফ্লোরে চাইনিজ তাইপেকে ১৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পেঁৗাঁয় স্বাগতিক দল। রোলবল বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের পথ চলাটা প্রি-কোয়ার্টার ফাইনালে থেমে গেলেও, স্বপ্নের রথেই ছুটে চলছে পুরুষ দল। এবারের আসরে বিশ্বকাপে নিজেদের সেরা কীর্তি ছাপিয়ে যেতে পেরেছে লাল-সবুজের দল।
২১ ফেব্রুয়ারি মঙ্গলবার মিরপুর ইনডোর স্টেডিয়ামে শেষ আটের লড়াইয়ে নেপালকে ৬-৩ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছেন আসিফ-হৃদয়রা। এবারের আসরে প্রতি ম্যাচেই আলো ছড়িয়েছেন বাংলাদেশের দ্বীন হাসান হৃদয়। ১৪ বছরের এই কিশোরের রোলবলে আসার গল্পটাও চমকপ্রদ। বাদাম বিক্রেতা থেকে রোলবলে এসে নিজ দেশকে একের পর এক জয় এনে দিচ্ছেন তিনি। কোয়ার্টার ফাইনালে নেপালের বিপক্ষেও হৃদয় করলেন ৩ গোল। এছাড়া সোহাগ ২টি ও আরাফাত ১টি গোল করেন।
এবার সেমিফাইনাল পেরিয়ে বাংলাদেশ ফাইনালে জায়গা করে নিতে পারবে কিনা সেটি অবশ্য সময়ই বলে দেবে। তবে স্বাগতিক দলের আসিফ-হৃদয়রা সেমিতে যার পরনাই লড়বেন ফাইনালে খেলার জন্য।
উল্লেখ্য, বিশ্ব রোলার স্কেটিংয়ের র‌্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে থাকা বাংলাদেশ উদ্বোধনী দিনে হংকংকে ১৯-১ গোলে উড়িয়ে যাত্রা শুরু করেছিল। দ্বিতীয় ম্যাচে ভুটানকে হারিয়েছে ৯-২ গোলে। পরে মিয়ানমারকে ১১-০ গোলে ও ফিজিকে ৯-০ গোলে হারায় বাংলাদেশের ছেলেরা। গ্রুপ-ডি থেকে সেরা দল হিসেবেই কোয়ার্টার ফাইনালের টিকিট পায় বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১