,

অন্য ভাষা শিখতে নিজ ভাষা ভুললে চলবে না : প্রধানমন্ত্রী

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জীবন-জীবিকার জন্য অনেক সময় অন্য ভাষা শিখতে হয় এবং অনেক সময় জ্ঞান পিপাসার জন্যও ভাষা শিখতে হয়। কিন্তু তার জন্য নিজ ভাষা ভুললে চলবে না। মঙ্গলবার আন্তর্জাতির মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রাজধানীর সেগুনবাগিচায় আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি জিনিসই আমাদের সংগ্রাম করে অর্জন করতে হয়েছে। কোনো কিছু সহজে আসেনি। বার বার আমাদের উপর আঘাত এসেছে। কিন্তু বাঙালি কখনও কারো কাছে মাথানত করেনি। সেই ঐতিহাসিকভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের শাসকবর্গ আমাদের উপরে অত্যাচার করেছে। কিন্তু এ দেশের মানুষ কখনও কোনো বাইরের কাউকে মেনে নেয়নি।
শেখ হাসিনা বলেন, এই মাটির পিতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই একজন যিনি এ দেশের, এ মাটির সন্তান হয়ে এদশেকে শুধু স্বাধীন করেনি, এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। তারপর আমি একজন অভাগা আছি এর বাইরে আর যারাই যখন ক্ষমতায় এসেছে। আপনারা যদি একটু খোঁজ নিয়ে দেখেন তাহলে দেখবেন তারা কখনও এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেনি। আশে-পাশের দেশে জন্মগ্রহণ করে আমাদের দেশে এসেছে এটাই হলো বাস্তবতা। তাই সেদিক থেকে স্বাভাবিক ভাবে আমাদের আলাদা মাটির টান আছে।
এসময় বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, মাতৃভাষা রক্ষার দাবিতে বিএনপি কোনো পদক্ষেপ নেইনি। বরং তারা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কাজও বন্ধ করে দেয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে