,

নাসিরনগরে শহীদ দিবস পালিত

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নাসিরনগরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচীর মধ্যে ছিল বিভিন্ন রাজনৈতিক ,সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের নের্তৃবৃন্দ শহীদদের স্মরণে শহীদ মিনারের পুষ্পমাল্য অপর্ণ,প্রভাত ফেরি,চিত্রাংকন প্রতিযোগিতা,আলোচনা সভা, সাংস্কৃতিক, পুরস্কার বিতরনী অনুষ্টান ও দোয়া মাহফিল। মঙ্গলবার ভোরে উপজেলা সদরে এক প্রভাত ফেরি বের হয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে উপজেলা ছাত্রলীগ আহবায়ক নাসিরউদ্দিন রানার পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জ্ামান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,জেলা পরিষদ সদস্য মোঃ আসাদুজ্জামান চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান লে:অব: গোলাম নূর,সদর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হাসেম,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) সোহরাব মোল্লা,উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডা: রাফিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন চৌধুরী ইকবাল । সভায় অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহমেদ, উপজেলা যুবলীগ সভাপতি আমিনুল ইসলাম বেলায়েত,ইউপি সদস্য নগেন্দ্র চন্দ্র দাস প্রমূখ। অনুষ্ঠান শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও শহীদদের ম্মরনে মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে