,

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক নিরাময় কেন্দ্র থেকে মরদেহ উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় মাদক নিরাময় কেন্দ্র থেকে মো. সোহেল রানা (২৬) নামে এক যুবলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত আটটার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা গৌতমপাড়ার প্রত্যাশা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানাযায়, সোহেল সদর উপজেলার বুধল ইউনিয়নের ছাতিয়াইন গ্রামের এলেম মিয়ার ছেলে। তিনি বুধল ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। সোহেলের পরিবারের অভিযোগ, মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে সোহেলকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তবে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সংশ্লিষ্টরা বলছেন, মাদকাসক্ত সোহেল এই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি ছিলেন। এখানে তিনি আত্মহত্যা করেছেন। তবে কেন তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে তারা নিশ্চিত করে কিছু বলতে পারেনি। সোহেলের স্বজনরা জানায়, রোববার দুপুরে সোহেলকে ‘প্রত্যাশা’ নামে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। সোমবার সন্ধ্যার পর সোহেলের মৃত্যুর খবর পান তারা। মাদকাসক্তি নিরাময়ের নামে নির্যাতন করে সোহেলকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তারা ।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান জানান, নিরাময় কেন্দ্রের লোকজন পুলিশকে জানায়, মৃত ব্যক্তির লাশটি ঝুলন্ত অবস্থায় আছে। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি শুয়া অবস্থায় পায়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের কর্তৃপক্ষ বলেন, সোহেল আত্মহত্যা করেছেন।

 

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের