সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ মিনারে লাখো মানুষের শ্রদ্ধা

news-image

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো মানুষ ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে। ভোর থেকেই বিভিন্ন সংগঠন, সাধারণ জনতার ঢল নামে শহীদ মিনারে।
এর আগে মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারের বেদিতে রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরই শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। সেসময় তারা নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের প্রতি সম্মান জানান। পরে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে আওয়ামী লীগের সভাপতি হিসেবে শহীদ মিনারে ফুল দেন শেখ হাসিনা।
এরপর শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়র, তিন বাহিনী প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, রাষ্ট্রের গুরত্বপূর্ণ কর্মকর্তা এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এরপর রাত ১টা ২২ মিনিটে শহীদ মিনারে আসেন খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা। পরে তারা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের পর্ব শেষে শহীদ মিনার সবার জন্য খুলে দেওয়া হয়।
জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশসহ সারাবিশ্বে দিনটি আনস্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে যথাযথ মর্যাদায় পালিত হবে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো) ১৯৯৯ সালে মহান একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়।
রাজধানী ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ এবং বিভিন্ন স্থানে আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতি একুশের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে।
২১ ফেব্রুয়ারি জাতীয় ছুটির দিন। এদিন সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
২১ ফেব্রুয়ারি উপলক্ষে সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র এবং বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি স্যাটেলাইট চ্যানেলগুলো একুশের বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে। এছাড়াও দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
চ্যানেল আই অনলাইন থেকে নেয়া

এ জাতীয় আরও খবর

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের ফল

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন