সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশী টুরিস্ট নিয়ে পর্যটন জাহাজ আসছে কাল

news-image

 

নিজস্ব প্রতিবেদক : পর্যটনখাতের বিকাশে নেয়া বিশেষ উদ্যোগের অংশ হিসেবে প্রথমবারের মতো আগামীকাল বুধবার পর্যটন জাহাজ আসছে বাংলাদেশে। বিশ্বের ১৪টি দেশের প্রায় একশ’ পর্যটক নিয়ে জাহাজটি আগামীকাল ২২ ফেব্রুয়ারি মহেশখালীতে নোঙর করবে। জাহাজটিতে নাবিক রয়েছেন ৯৭ জন। মহেশখালীতে একদিন থাকার পর পাঁচ তারকা হোটেলের সুযোগ সুবিধা সম্বলিত জাহাজটি আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি সুন্দরবনে অবস্থান করবে। এরপর জাহাজটি ২৫ ফেব্রুয়ারি ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবে।

সী সিলভার ক্রুজ নামের বিশ্বখ্যাত পর্যটন কোম্পানির মালিকানাধীন বাহামার পতাকাবাহী এমভি সিলভার ডিসকভারার নামের পর্যটন জাহাজটিতে আমেরিকার ৪০ জন, ইংল্যান্ডের ২৩ জন, সুইজারল্যান্ডের একজন, স্পেনের একজন, রাশিয়ার দুজন, নিউজিল্যান্ডের একজন, ইটালির একজন, নেদারল্যান্ডসের একজন, জার্মানির চার জন, ভারতের একজন, ফ্রান্সের দুজন, ডেনমার্কের একজন, কানাডার সাত জন এবং অস্ট্রেলিয়ার সাত জন পর্যটক রয়েছেন।

দেশের পর্যটনখাতের বিকাশে সরকারের বিশেষ উদ্যোগের অংশ হিসেবে জাহাজটি বাংলাদেশে আসছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। জাহাজটির স্থানীয় এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে সেভেন সীজ শিপিং লাইন্স লিমিটেড। সেভেন সীজ শিপিং লাইন্সের সিইও আলী আকবর জানিয়েছেন, পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে। বিশ্বে পর্যটনে নিজেদের অবস্থান পোক্ত করতে এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন।

জানা গেছে, জাহাজটি ১১ ফেব্রুয়ারি শ্রীলংকার কলম্বো থেকে রওনা হয়েছে। এটি ২২ ফেব্রুয়ারি আন্দামান হয়ে বাংলাদেশে ঢুকবে। এরপর ২৫ ফেব্রুয়ারি সুন্দরবন ভ্রমণ শেষে কলকাতার উদ্দেশে রওনা হবে। একইভাবে জাহাজটি পর্যটকদের অন্য একটি গ্রুপ নিয়ে ২৭ ফেব্রুয়ারি কলকাতা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হবে। আগামী বছরের ১ মার্চ এটি সুন্দরবন দিয়ে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করবে। বাংলাদেশের কয়েকটি পর্যটন স্থান চট্টগ্রাম, রাঙামাটি, মহেশখালী ও সুন্দরবন ভ্রমণশেষে ৫ মার্চ এটি চট্টগ্রাম থেকে থাইল্যান্ডের ফুকেটের উদ্দেশে বাংলাদেশ ছেড়ে যাবে। বেসরকারি ট্যুর অপারেটর জার্নি প্লাসের সহায়তায় এ আন্তর্জাতিক জাহাজটি পর্যটন এলাকা ঘুরবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

জাহাজটি বাংলাদেশে প্রবেশের সুবিধার্থে অন অ্যারাইভাল ভিসা প্রদান, অন বোর্ড ইমিগ্রেশন এবং কাস্টমস সম্পন্নকরণ এবং সরকারি-বেসরকারি সদস্য নিয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। নৌপথ ছাড়াও সড়কপথে চট্টগ্রাম, রাঙামাটি ভ্রমণের ক্ষেত্রে নিরাপত্তা ও যোগাযোগ সহযোগিতার জন্য এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে বলা হয়েছে।

পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দেশের পর্যটনশিল্পকে বিশ্বে পরিচিত করতে এ ধরনের উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে। এ ছাড়া দেশের অর্থনীতিতে পর্যটনশিল্পের অবদান বাড়াতে আগ্রহী সরকার। তাই সি ক্রুজের মতো অন্যান্য জাহাজও যেন বাংলাদেশের দর্শনীয় স্থান নির্বিঘ্নে ভ্রমণ করতে পারে, সেজন্য পর্যটন করপোরেশনকে সহায়তার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। পাশাপাশি বেসরকারি ট্যুর অপারেটরদেরও উদ্বুদ্ধ করতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের ফল

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন