,

‘স্লিম’ হয়ে শাবনূর ফিরছেন শুটিংয়ে

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী শাবনূর আগামী এপ্রিল মাস থেকে আবার ফিরছেন শুটিংয়ে। ‘এতো প্রেম এতো মায়া’ শিরোনামের ছবিতে কাজ করতে যাচ্ছেন তিনি। ছবিটি পরিচালনা করছেন মোস্তাফিজুর রহমান মানিক। শাবনূরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন ফেরদৌস। ছবিতে আরো আছেন সাইমন ও পিয়া বিপাশা। শরীর মুটিয়ে যাওয়ায় শাবনূর ছবিটি থেকে বিরতি নিয়েছিলেন বলে জানান পরিচালক।

মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘শাবনূর গত সপ্তাহে দেশে ফিরেছেন। এরই মধ্যে আমার সঙ্গে কথা হয়েছে, আগামী এপ্রিল মাস থেকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। দু-একদিনের মধ্যে আমরা তারিখ ঘোষণা করতে পারব।’

আগের শুটিং এবং বিরতি প্রসঙ্গে মানিক বলেন, ‘গত বছর জুন মাসে আমরা ছবির একটি লটের শুটিং করেছি ঢাকার অদূরে দোহার এলাকায়। বাকি কাজ আপার জন্য বন্ধ রেখেছিলাম, তিনি একটু মুটিয়ে গিয়েছিলেন বলে শুটিংয়ে অংশ নেননি। তবে এখন তিনি বেশ স্লিম হয়েছেন, ছবির শুটিংয়েও অংশ নেবেন।’

নায়িকা শাবনূরকে কোন ধরনের চরিত্রে দেখা যাবে জানতে চাইলে পরিচালক মানিক বলেন, ‘নায়িকা শাবনূর এই ছবিতে স্কুলের গানের শিক্ষিকার চরিত্রে অভিনয় করবেন। ছবির গল্প নিয়ে এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। কারণ ছবির মধ্যে গল্পটাই সবার আগে। দর্শকদের যদি গল্প বলে দেই, হলে গিয়ে তারা কী দেখবে!’

টাঙ্গাইলে শুটিং শুরুর পর এফডিসি, রাঙামাটি ও কক্সবাজারে এ ছবির দৃশ্যধারণের কাজ হবে বলে জানা যায়। ইয়োলো প্রোডাকশন হাউসের ব্যানারে নির্মিতব্য এ ছবির সংগীত পরিচালনা করবেন আলী আকরাম শুভ, আরেফিন রুমি ও জেকে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের