,

আসামির হামলায় এসআই আহত

news-image

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামির ধারালো অস্ত্রের আঘাতে আদিতমারী থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান গুরুতর আহত হয়েছেন। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মান্নানের চৌপথি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মাদক মামলার আসামি ও হামলাকারী সাইফুল ইসলাম তাঁর সঙ্গীদের নিয়ে সীমান্ত পার হয়ে ভারতে ঢুকে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী থানার পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই এলাকায় একাধিক মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি সাইফুল ইসলামকে আটকের চেষ্টা করে। এ সময় সাইফুল ইসলাম তাঁর হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে এসআই জাহিদকে কয়েকবার আঘাত করেন। এতে জাহিদ মাটিতে পড়ে যান। ঘটনার পরপরই হামলাকারীরা নিকটবর্তী সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে যান। আহত জাহিদকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। পরে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শামীমা নাজনীনবলেন, এসআই জাহিদের বাঁ হাতের কবজির নিচে, গলার বাঁ দিকে, বাঁ কানের লতিতে, কপালে ও বাঁ চোখের নিচে ধারালো অস্ত্রের আঘাতে চিহ্ন রয়েছে। গলায় ও হাতের আঘাত গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লালমনিরহাট জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি সার্কেল) শহীদ সোহরাওয়ার্দী বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মান্নানের চৌপথিতে মাদক মামলার পলাতক আসামি সাইফুলকে আটক করতে গিয়ে এসআই জাহিদ আহত হয়েছেন। সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আরও কঠোর হতে পুলিশ সুপার এস এম রশিদুল হক নির্দেশ দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা