,

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করার আহবান

news-image

রাষ্ট্রপতি আবদুল হামিদ সকল রাজনৈতিক দল ও অন্যান্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে দায়িত্ব পালনে নব গঠিত নির্বাচন কমিশনের সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন।
রাষ্ট্রপতি বলেন, নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি সহায়ক উপাদান। দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দলসমূহ ও সাধারণ জনগণের সহযোগিতা অবশ্যই প্রয়োজন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল আজ বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, রাষ্ট্রপতি বৈঠকে নবগঠিত নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে সিইসির নেতৃত্বে নতুন কমিশন আস্থার সঙ্গে তাদের দায়িত্ব পালনে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন।
প্রতিনিধিদলের অপর সদস্যরা হলেন, মাহাবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী এবং ইসি সচিবালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ ।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন আন্তরিকতা, সততা ও স্বচ্ছতার সাথে তাদের ওপর অপির্ত দায়িত্ব পালনে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। সিইসি এ ক্ষেত্রে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতি হামিদ নতুন নির্বাচন কমিশন জনগণের আস্থা অর্জনের মাধ্যমে সততার সঙ্গে দায়িত্ব পালনে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেন।

 

http://www.kalerkantho.com/online

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের