,

যাত্রীবাহী বাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১- আহত ৫ : মহাসড়কে দীর্ঘ যানজট

news-image

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড় এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা এক যুবক (২৫) ঘটনাস্থলেই নিহত হয়েছে। গতকাল সোমবার বিকেল তিনটার দিকে মহাসড়কের বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুটি মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল তিনটার দিকে জেলা সদর থেকে সরাইল উপজেলা সদরগামী যাত্রীবাহী একটি অটোরিকশার সঙ্গে বিপরীতদিক থেকে আসা যমুনা পরিবহনের যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। ফলে অটোরিকশার অজ্ঞাতনামা যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এতে অটোরিকশার চালক আবু হামিদ (২৫), যাত্রী রুমা বেগম (১৮),সোহেল মিয়া (২৫),রিয়ামনি (০৮) ও সানি বেগম (১৮) আহত হন। আহতদের মধ্যে সংজ্ঞাহীন অবস্থায় আবু হামিদকে ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের জেলা সদর হাসপাতালে ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনার পর দুটি মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিকেল পাঁচটার দিকে হাইওয়ে পুলিশ অটোরিকশা ও বাস সরিয়ে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক করেন। সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত যুবকের পরিচয় জানা যায়নি। বাস চালক পালিয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা