,

বাল্যবিয়ে নিবন্ধনে তিনি বেশি আগ্রহী

news-image

 

নিজস্ব প্রতিবেদক : সরকারি আইন অনুযায়ী বাল্যবিবাহ নিষিদ্ধ থাকলেও সরকারি আইনকে তোয়াক্কা না করে কাজি সেকান্দার আলী নিজেই বাল্যবিবাহে সহযোগিতা করে থাকেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নানা কারণে বাবা-মায়েরা মেয়েদের অল্প বয়সে বিয়ে দিয়ে থাকেন। অল্প বয়সে এ বিয়ে দেয়ার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা দেখা দেয় তা মোটা অংকের টাকার বিনিময়ে কাজি সেকান্দার আলী সমাধান করেন। প্রাপ্তবয়স্কদের বিয়ের পড়ানোর চাইতে বাল্যবিয়েতে তিনি বেশি আগ্রহী। এতে তিনি বেশি টাকা পান বলে অভিযোগ রয়েছে।

সম্প্রতি উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের চর ধনতোলা গ্রামের সাইফুল ইসলামের ৬ষ্ঠ শ্রেণির স্কুলপড়ুয়া মেয়ে সাবিনা ইয়াছমিন শাপলা (১২) বাল্যবিয়ের শিকার হয়। পরিবার সাবিনার ইচ্ছার বিরুদ্ধেই একই উপজেলার পদ্ধার চর গ্রামের মজ্জনু মিয়ার ছেলে বাবু মিয়া সঙ্গে বিয়ে দেন। মোটা অংকের টাকার বিনিময়ে বিয়ে নিবন্ধন ও বিবাহ পড়ান কাজি মাওলানা সেকান্দার আলী। তিনি দাঁতভাঙ্গা ইউনিয়ন দায়িত্বরত কাজি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, কাজিরা যদি বাল্যবিয়ে না পড়াতো তাহলে বাল্যবিয়ে অনেক কমে যেত। কিন্তু দেখা যাচ্ছে বাল্যবিয়ের সুযোগে এই কাজি পরিবারকে ভয় দেখিয়ে মোটা অংকের টাকা আদায় করেন।

সাবিনা ইয়াছমিন নামে স্কুলপড়ুয়া ছাত্রীর বাল্যবিয়ের বিষয়ে জানতে চাইলে সেকান্দার আলী বলেন, হ্যাঁ, আমি বিয়ে রেজিষ্ট্রি করেছি। তাতে আপনার সমস্যা কোথায়!

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন তালুকদার জানান, কাজি সেকান্দার আলী যদি বাল্যবিয়ে রেজিষ্ট্রি করে থাকেন; তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। অভিযোগ প্রমাণিত হলে কাজির নিকাহ রেজিষ্ট্রি বাতিল করে দেয়া হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে