,

ম্যার্কেল আসন্ন নির্বাচনে জয়ী হতে চান

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :গত বছর ৮০ হাজার শরণার্থীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছিল জার্মানি। কেননা তাদের আবেদন প্রত্যাখ্যাত হয়েছিল। এ বছর সে সংখ্যাটা আরও বাড়বে বলে জানিয়েছেন জার্মানির এক শীর্ষ কর্মকর্তা।

জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের চিফ অফ স্টাফ পেটার আল্টমায়ার স্থানীয় পত্রিকা বিল্ড আম সনটাগ-কে জানান, ‘যেহেতু চ্যান্সেলর ম্যার্কেল আসন্ন নির্বাচনে জয়ী হতে চান, তাই রক্ষণশীল ভোটারদের সমর্থন পেতে এর বিকল্প নেই।’

চলতি বছরের সেপ্টেম্বরে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। আল্টমায়ার জানান, ‘২০১৬ সালে ৭ লাখ শরণার্থী জার্মানিতে থাকার আবেদন করেছিলেন, এদের মধ্যে প্রায় অর্ধেকের আবেদন প্রত্যাখ্যাত হয়েছে এবং এই বিপুলসংখ্যক শরণার্থীকে দেশে ফেরত পাঠানো হবে।’

২০১৫ সালে বিপুলসংখ্যক শরণার্থী জার্মানিতে প্রবেশ করে। তখন ম্যার্কেলের নীতি ছিল ‘ওপেন ডোর’ অর্থাৎ সীমান্ত খুলে দাও। এর ফলে রক্ষণশীলদের সমালোচনা মুখে পড়েছেন চ্যান্সেলর। এখন তাই তাঁর দল ক্রিস্টিয়ান ডেমোক্র্যাট পার্টি (সিডিইউ) সেসব শরণার্থীকে দেশে পাঠানোর পক্ষে, যেসব শরণার্থী অপরাধী হিসেবে চিহ্নিত এবং যাদের আবেদন প্রত্যাখ্যাত হয়েছে। আল্টমায়ারও সেই নীতির প্রতিধ্বনি করে বলেন, নির্বাচনে বিপুল জনসমর্থন পেতে হলে প্রত্যাখ্যাত শরণার্থীদের অবিলম্বে দেশে ফেরত পাঠাতে হবে। তা না করলে আইনের শাসনের ভিত্তিতে পরিচালিত আমাদের রাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হবে।

উল্লেখ্য,গত ১৮ মাসে ১০ লাখেরও বেশি শরণার্থী গ্রহণ করেছে জার্মানি। এদের বেশিরভাগই যুদ্ধবিধ্বস্ত সিরিয়া, ইরাক ও আফগানিস্তান থেকে এসেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা