,

মিয়ানমারের রাখাইন রাজ্যে আবারো সংঘর্ষ?

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের রাখাইন প্রদেশে নিরাপত্তা বাহিনীর সাথে স্থানীয়দের আবারো সংঘর্ষ হয়েছে। এতে নিরাপত্তা বাহিনীর দু’জন সদস্য আহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তবে রোহিঙ্গা জনগোষ্ঠীর কত জন হতাহত হয়েছেন তা জানা যায়নি। মিয়ানমার সরকার থেকে গত সপ্তাহে বলা হয়েছিল রাখাইন স্টেটের পরিস্থিতি স্থিতিশীল হয়েছে। এবং রোহিঙ্গা মুসলমানদের উপর চার মাসের নিরাপত্তা অভিযান শেষ হয়েছে।

কিন্তু আবার সংঘর্ষের ঘটনার পর সরকার যে দাবি করেছিল সেটা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। শনিবার রাতের দিকে মিয়ানমার স্টেট কাউনসেলর অফিসের এক বিবৃত্তিতে বলা হয়েছে, বাংলাদেশের সাথে সীমান্তে অস্ত্রধারী একটি গ্রুপের সাথে সৈন্যদের সংঘর্ষ হলে দু’জন সৈন্য আহত হয়।

সংক্ষিপ্ত ওই বিবৃতিতে বলা হচ্ছে, অজ্ঞাত ৩০ জন ছিল অস্ত্রধারী দলে, যারা কালো পোশাক পরে ছিল। সেই দলের কতজন আহত বা নিহত হয়েছে সে ব্যাপারে নিরাপত্তা বাহিনী তথ্য সংগ্রহ করছিলো বলে বিবৃতিতে বলা হয়েছে।

গত বছরের ৯ অক্টোবর একটি নিরাপত্তা চৌকিতে চালানো হামলায় পুলিশের নয়জন সদস্য নিহত হওয়ার পর সন্ত্রাস দমনের নামে নিরাপত্তা অভিযান শুরু করে মিয়ানমার।

জাতিসঙ্ঘের দেয়া তথ্য অনুযায়ী, এরপর থেকে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় ৬৯ হাজার মানুষ মিয়ানমার থেকে প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে গেছে। সূত্র : বিবিসি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা