,

নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেল করতেই ভাবনাকে শ্লীলতাহানি

news-image

বিনোদন ডেস্ক : মালয়ালম অভিনেত্রী ভাবনাকে অপহরণ এবং শ্লীলতাহানি কাণ্ডে উঠে এল একাধিক চাঞ্চল্যকর তথ্য। ঘটনায় গ্রেফতার তিন অভিযুক্তকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, গোটা ঘটনাই ছিল পূর্বপরিকল্পিত।

নায়িকার নগ্ন ছবি তুলে তাকে ব্ল্যাকমেল করার উদ্দেশ্যেই এমন কাণ্ড ঘটিয়েছিল সাতজনের ওই দল। শুধু তাই নয়, পুলিশের অনুমান, এর পিছনে এক জনপ্রিয় মালয়ালম অভিনেতা এবং রাজনীতিবিদের দুই ছেলেরও বড় ভূমিকা রয়েছে।

গত শুক্রবার রাতে কোচির রাস্তায় চলন্ত গাড়িতে ভাবনাকে শ্লীলতাহানি করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। অভিনেত্রী জানিয়েছিলেন, শ্লীলতাহানির পর দুষ্কৃতীরা তার ছবি ও ভিডিও তোলে। পুলিশের কাছে যে তথ্য প্রমাণ এসে পৌঁছেছে, তা থেকে অনুমান করা হচ্ছে, গোটা ঘটনায় এলডিএফ রাজনৈতিক দলের এক নেতার দুই ছেলে এবং ভাবনারই এক সহকর্মী যুক্ত ছিলেন।

সূত্রের খবর, ওই অভিনেতা এবং তার স্ত্রীর সঙ্গে ভাবনার ভালোই সম্পর্ক ছিল। স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদের পরিস্থিতি তৈরি হলে ভাবনা অভিনেতার পাশে না দাঁড়িয়ে স্ত্রীর পক্ষ নিয়েছিলেন। আর তাতেই ক্ষুব্ধ হন ওই মালয়ালম তারকা। তারপর থেকেই ভাবনার সঙ্গে অভিনেতার সম্পর্ক খারাপ হতে শুরু করে।

শোনা যায়, ছবিতে কাজ পেতেও ভাবনার সামনে বাধা হয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি। তারপর রাজনীতিকে হাতিয়ার করে মালয়ালম ছবির জগতে ঢুকে পড়েন এলডিএফ নেতার দুই ছেলে। সেখানেই অভিনেতার সঙ্গে পরিচয় তাঁদের। সূত্রের খবর, ভাবনাকে অপহরণ ও শ্লীলতাহানির জন্য দলের নেতা সুনীল কুমারকে ৫০ লক্ষ টাকা দেয়া হয়েছিল।

গ্রেফতারকৃতদের মধ্যে একজন জেরায় জানায়, দলকে ওই কাজের জন্য ৩০ লক্ষ টাকা দেবে বলে জানিয়েছিল সুনীল। তবে সুনীলকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। সাতজনের বিরুদ্ধে অপহরণ এবং ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। সাতজনের মধ্যে বাকি চারজনের খোঁজ চালাচ্ছে তদন্তকারী দল।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে