,

শর্টফিল্মে রিয়া সেন

news-image

বিনোদন ডেস্ক : অভিনয় বংশের মেয়ে রিয়া সেন বলিউডে সেভাবে ক্যারিয়ার গড়তে পারেননি। নানী সুচিত্রা সেন, মা মুনমুন সেন ও বোন রাইমা সেনের যেমন জনপ্রিয়তা, তেমন আলোচিত নন রিয়া। তাই বলে এখানেই ক্যারিয়ারের ইতি টানছেন না এই মডেল ও অভিনেত্রী। জানা গেছে, এবার একটি শর্টফিল্মে নাম লিখিয়েছেন রিয়া।

অনেকদিন থেকেই রুপালি পর্দায় অনিয়মিত রিয়া সেন। তাই নতুনভাবে পর্দায় আসার চেষ্টা করছেন তিনি। সেই কারণেই ‘লোনলি গার্ল’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। জানা গেছে, এই ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন রিয়া। ছবিটি পরিচালনা করেছেন সৌরভ ভার্মা।

নির্মাতা জানান, ‘এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার। এখানে মানুষের দুটি দিক দেখানো হবে। ভালো দিক ও মন্দ দিক। দর্শকের জন্য অপেক্ষা করছে টানটান উত্তেজনাপূর্ণ একটি চলচ্চিত্র। ছবিটি শেষ পর্যন্ত না দেখলে বোঝা যাবে না কে এই ছবির নায়িকা আর কে ভিলেন।’

‘লোনলি গার্ল’ শিরোনামের চলচ্চিত্রটির দৈর্ঘ্য ১৩ মিনিট। আগামীকাল ২১ ফেব্রুয়ারি এটি ইউটিউবে মুক্তি পাচ্ছে। ছবির কাহিনী একটি মেয়েকে ঘিরে। দেখা যাবে, একটি মেয়ে সকালে ঘুম থেকে উঠে বুঝতে পারে সে তার পুরনো স্মৃতি হারিয়েছে। একপর্যায়ে সে বাড়ি ফিরতে না পেরে হতাশ হয়ে পড়ে। রিয়ার সঙ্গে ছবিতে আরও অভিনয় করেছেন কায়রা দত্ত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা