,

আইপিএলে কেউ কিনল না এনামুলকে

news-image

স্পোর্টস ডেস্ক : এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের ছয়জন ক্রিকেটার নিলামে উঠেছেন। তাঁরা হলেন ওপেনার তামিম ইকবাল, মিডলঅর্ডার ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ, আক্রমণাত্মক ব্যাটসম্যান সাব্বির রহমান, উইকেটরক্ষক-ব্যাটসম্যান এনামুল হক বিজয়, পেসার তাসকিন আহমেদ ও অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। প্রত্যেকেরই ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি।

সোমবার প্রথম বাংলাদেশি হিসেবে নিলামে ওঠেন এনামুল হক বিজয়। বাংলাদেশি এই ব্যাটসম্যানকে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। বাংলাদেশের আরো পাঁচজন ক্রিকেটার নিলামে উঠবেন। ৩০টি ওয়ানডে খেলে ৩৫ গড়ে ৯৫০ রান করেছেন এই ব্যাটসম্যান। ১৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে হাফ সেঞ্চুরিসহ ৩৫৫ রান করেছেন এনামুল।

বাংলাদেশি ক্রিকেটার হিসেবে জনপ্রিয় এই লিগে খেলছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। সাকিব কলকাতা নাইট রাইডার্স ও মুস্তাফিজ রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদে। গত আসরে অসাধারণ পারফর্ম করায় মুস্তাফিজকে দলছাড়া করেনি হায়দরাবাদ। আর কলকাতাকে দুবার আইপিএলের শিরোপা এনে দেওয়ায় কলকাতাও রেখে দেয় সাকিবকে। তাই এ দুজন ক্রিকেটার নিলামে ওঠেননি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা