,

অলরাউন্ডার ক্রিস ওকসকে কিনলো সাকিবের কেকেআর

news-image

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে কতটা গুরুত্বপূর্ণ খেলোয়াড়; তা ভিত্তি মূল্য দেখেই বোঝা যায়। আইপিএলের নিলামে ক্রিস ওকসের ভিত্তি মূল্য ধরা হয় ২ কোটি রুপি। তবে নিলামে খুব বেশি চমক দেখাতে পেরেছেন- তা কিন্তু নয়; যেমনটা এবার দেখিয়েছেন তারই জাতীয় দলের দুই সতীর্থ বেন স্টোকস ও টাইমাল মিলস।

১৪.৫ কোটি রুপি দিয়ে স্টোকসকে দলে টেনেছে পুনে সুপারজায়ান্টস। আর মিলসের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খরচ করেছে ১২ কোটি রুপি। আর ক্রিস ওকস ভিত্তি মূল্যের ডাবলে বিক্রি হয়েছেন। অর্থাৎ ৪ কোটি ২ লাখ রুপির বিনিময়ে ইংলিশ অলরাউন্ডারকে কিনেছে সাকিব আল হাসান, গৌতম গম্ভীরদের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

ওকসকে স্বাগত জানিয়েছে কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর। কেকেআরের টুইটার পেজে লিখেছেন, ‘কেকেআর পরিবারে ওকসকে স্বাগত জানাই। দলের জন্য সে ব্যাটে-বলে অবদান রাখতে পারবে আমরা আত্মবিশ্বাসী।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা