,

রিমান্ড শেষে কারাগারে মীরুর ভাই ও গাড়িচালক

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলায় মেয়র হালিমুল হক মীরুর ছোট ভাই হাবিবুল হক মিন্টু ও গাড়িচালক শাহীন আলমের ৫ দিনের রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার দুপুর ২টার দিকে শাহজাদপুর উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হাসিবুল হক এ আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গত ১৫ ফেব্রুয়ারি সাংবাদিক শিমুল হত্যা মামলার দুই আসামির রিমান্ড মঞ্জুর করেন আদালত। সোমবার ৫ দিনের রিমান্ড শেষে আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি মেয়র গ্রুপ ও ছাত্রলীগের একাংশের সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হন সাংবাদিক আব্দুল হাকিম শিমুল। পরদিন ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় মেয়র হালিমুল হক মীরু ও তার ভাই মিন্টুসহ ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করে শাহজাদপুর থানায় হত্যা মামলা করেন শিমুলের স্ত্রী নুরুন্নাহার খাতুন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা