,

এশিয়ার ৫ দেশে সৌদি বাদশাহর সফর মার্চে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদ আগামী মার্চের শুরুতে এশিয়ার পাঁচ দেশ সফর করবেন। দক্ষিণ এশিয়ার মালদ্বীপসহ অন্য দেশগুলো হলো ইন্দোনেশিয়া, জাপান, চীন এবং মালয়েশিয়া।

সোমবার এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি গেজেট।

প্রতিবেদনে বলা হয়েছে, পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে পূর্ব এশীয় দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্র আরও বাড়াতে চায় সৌদ আরব। এটি উচ্চ পর্যায়ের এ সফরের মাধ্যমে ফুটে উঠবে।

ইন্দোনেশিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রী লুকমান হাকিম সায়েফুদ্দিন বলেছেন, বাদশা সালমানের এক সপ্তাহব্যাপী সফরে ইন্দোনেশিয়া এবং সৌদি আরবের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদার হবে।

সৌদি-ইন্দোনেশিয়া সম্মেলনে বাদশাহ সালমান এবং প্রেসিডেন্ট জোকো উইডো নেতৃত্ব দেবেন।

এর আগে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সফরকালে চীন এবং জাপানের সঙ্গে বিভিন্ন ঐতিহাসিক চুক্তি হয়েছিল।

২০১৫ সালে মালয়েশিয়ার সঙ্গে সৌদি আরবের দেড় হাজার বিলিয়নের বেশি দ্বিপাক্ষিক বাণিজ্য হয়েছে।মালয়েশিয়ার বাণিজ্যিক অংশীদারদের মধ্যে সৌদি অব্স্থান ১৯তম। আর যেসব থেকে সৌদি পণ্য আমদানি করে থাকে তার মাধ্যমে মালয়েশিয়া ২৩তম।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা