,

ভোটিং মেশিন চাপিয়ে দেয়া হবে না : ইসি সচিব

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজনৈতিক দলগুলো না চাইলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মেশিনে ভোটগ্রহণ চাপিয়ে দেয়া হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মোহাম্মদ আবদুল্লাহ। রোববার ইসি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ইসি সচিব বলেন, ‘আমরা চাই- সকলের অংশগ্রহণে ইনক্লুসিভ নির্বাচন। কারো অসম্মতিতে ভোটিং মেশিন চাপিয়ে দেয়া সঠিক হবে না। সকলকে নিয়ে নির্বাচন করতে হবে। সবাই ভোটিং মেশিন চাইলে কমিশন আন্তরিকভাবে চিন্তা করবে।’ তিনি জানান, মেশিন তৈরির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বিশেষজ্ঞদের নিয়ে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির রিপোর্ট পাওয়ার পর এ মেশিন ব্যবহারের বিষয়ে ইসি সিদ্ধান্ত নেবে।

মোহাম্মদ আবদুল্লাহ বলেন, এ মেশিন ব্যবহার করতে হলে বহু গবেষণা করতে হবে, এখনো বহু পথ বাকি আছে। এটি নির্বাচনে প্রয়োগ করা এত সহজ না। নির্বাচনের আঙ্গিকে মেশিন বানাতে হলে ইন্ড্রাস্টি লাগবে। সেই সক্ষমতা থাকতে হবে। বড় অংকের বিনিয়োগের প্রয়োজন হবে। তবে সবাই চাইলে সংসদ নির্বাচনে মেশিনে ভোটগ্রহণ সম্ভব বলেও মনে করেন তিনি।
এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, জাতীয় নির্বাচনে ইভিএম বা ডিভিএম ব্যবহারের বিষয়ে এখন পর্যন্ত কমিশনের সঙ্গে আলোচনা হয়নি। কমিটির রিপোর্ট পাওয়ার পর তা পাইলটিং করতে হবে, টেস্টিং করতে হবে। এসব করে যদি সফল হই, তখন এ মেশিন নিয়ে চিন্তা-ভাবনা করা যাবে।
জাতীয় নির্বাচনে মেশিনে আংশিক ভোটগ্রহণ করা হবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিষয়টি এখনো প্রিম্যাচুরড। এখনই বলা যাবে না। নির্ভরযোগ্য মেশিন যদি পেয়ে যাই এবং সবার যদি আগ্রহ থাকে তাহলে ব্যবহার করা যাবে।’
নতুন মেশিনের বিষয়ে ইসি সচিব আরও বলেন, ইভিএম বা ডিভিএম মানুষের কাছে গ্রহণযোগ্য ও নির্ভরযোগ্য একটি প্রসেস হতে হবে। মেশিনটি নির্বাচনে ব্যবহারের উপযোগী হতে হবে যাতে অতীতের মতো বিড়ম্বনায় পড়তে না হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা