,

৩ দিনে ১০ লাখ ছাড়িয়ে তোমার পিছু পিছু (ভিডিও)

news-image

এবারের ভালোবাসা দিবসে ক্লোজআপ কাছে আসার অফলাইন গল্প নিয়ে তিনটি নাটক প্রচার হয়েছে। এরমধ্যে দর্শকপ্রিয়তা ও ইউটিউব ভিউয়ে সবচেয়ে এগিয়ে ‘তোমার পিছু পিছু’ শিরোনামে নাটকটি। মাত্র ৩ দিন না যেতেই ১০ লাখের বেশি দর্শক নাটকটি দেখেছেন! চোখে পড়েছে হাজারও প্রশংসাসূচক মন্তব্য।

মনসুর আহমেদের গল্পে এটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ। তিনি তার নির্মাণ মুন্সিয়ানায় আবারও প্রশংসায় ভাসছেন!

জাগো নিউজের সঙ্গে আলাপে নির্মাতা বান্নাহ বলেন, ‘তোমার পিছু পিছু’ নাটকটি প্রচারের পর থেকে সকলের প্রশংসা আমাকে মুগ্ধ করেছে। মুঠোফোনে, ফেসবুকে সবাই এতো প্রশংসা করছেন সেটা ছিল কল্পনাতীত!’

‘তোমার পিছু পিছু’ নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শোবিজের জনপ্রিয় দুই তারক; অলরাউন্ডার তাহসান খান ও লাক্স তারকা বিদ্যা সিনহা মিম।

নাটকটি প্রচারের পর থেকে তাহসান অভিনয়ের প্রতি নতুন প্রেরণা পেয়েছেন। তিনি তার ভেরিফায়েড ফেসবুকে লিখেছেন, ‘গত ঈদের পর বলেছিলাম যে একই রকমের চরিত্রে কাজ করতে করতে আমি একটু বিরক্ত। বলেছিলাম নতুন কিছু না দিতে পারলে আর কাজই হাতে নেবনা। বেশকয়েকটি কাজের মধ্যে বান্নাহর ‘‘তোমার পিছু পিছু’’ নাটকে অভিনয় করে সকলের প্রশংসায় আমি মুগ্ধ। এভাবেই মুগ্ধতায় ডুবে থাকতে চাই যতদিন আছি আপনাদের পর্দার সামনে। ভালোবাসা সবার জন্যে।’

বিদ্যা সিনহা মিম বলেন, ‘লাস্ট ৩ বছর আমি ভালোবাসা দিবসের স্পেশাল নাটকে কাজ করিনি। মনোযোগ ছিল ফিল্মে। এই নাটকের গল্পটা শুনে আমি লোভ সামলাতে পারিনি! তাছাড়া বান্নাহ ভাই, তাহসান ভাইয়ের সঙ্গে এই কাজটি আমার নাটক অভিনীত নাটকগুলোর মধ্যে অন্যতম সেরা সাফল্য। এই নাটকের সঙ্গে সম্পৃক্ত টিম এবং দর্শকদের কাছে আমি কৃতজ্ঞ।’

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, ‘তোমার পিছু পিছু’ নাটকটি বাংলাভিশনের প্রচারের পর ক্লোজআপ বাংলাদেশের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ছাড়াও আরও বেশকিছু চ্যানেলে প্রকাশ হয়েছে। সবমিলিয়ে দর্শক দেখেছেন ১৩ লাখের বেশি। এছাড়া এই নাটকের টিজারটি ফেসবুক-ইউটিউবে অল্পকিছুদিনে ভিউ পড়েছে ১৭ লাখের বেশি। যেটি ইউটিউবে বাংলাদেশি নাটকের ভিউ’র ক্ষেত্রে বিরল!

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে