,

রাষ্ট্রপতির সঙ্গে নতুন ইসির সাক্ষাৎ বিকালে

news-image

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্বে নতুন নির্বাচন কমিশনের (ইসি) সদস্যরা। আজ সোমবার বিকাল সাড়ে ৩টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তারা সাক্ষাৎ করবেন। আর ২৩ ফেব্রুয়ারি পাঁচ সদস্যের কমিশন টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে যাবেন।

এদিকে, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের আগে নতুন ইসি আজ সোমবার সদ্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের সুনামগঞ্জ ২ শূন্য আসনের উপ-নির্বাচনের তফসিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। একই দিনে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন নিয়েও সিদ্ধান্তে পৌঁছবে কমিশন। ইসি সচিব মোহাম্মদ আবদুল্লাহ সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, সোমবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে প্রথম বৈঠকে বসবে নির্বাচন কমিশন। এটিই হবে তাদের প্রথম কমিশন বৈঠক। এতে ওই দুই নির্বাচন ছাড়াও বেশকিছু ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ও উপনির্বাচন নিয়েও আলোচনা হবে। সামনে এইচএসসি পরীক্ষা ও রমজান রয়েছে। বিষয়গুলো বিবেচনায় নিয়ে একটি সিদ্ধান্তে পৌঁছতে পারেন কমিশন। এ ক্ষেত্রে অবশ্যই পরীক্ষার ভেতরই নির্বাচনের জন্য কোনো ফাঁক খুঁজে বের করা হবে।

ইসি সচিব বলেন, হয়তো চলতি মাসের শেষে ও অথবা আগামী মাসের শুরুতে কুমিল্লা সিটি নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। তবে সেটা একান্তই কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। তবে সোমবার সুনামগঞ্জ ২ আসনের উপনির্বাচনের তফসিল হতে পারে।

গত ৫ ফেব্রুয়ারি সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত মারা যাওয়ায় সুনামগঞ্জ ২ আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। আর কুমিল্লা সিটি করপোরেশনের মেয়াদ শেষ হয়েছে গত ৮ ফেব্রুয়ারি। তবে আইনি জটিলতা থাকায় সে নির্বাচন করতে পারেনি রকিব কমিশন। বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর এখন নির্বাচনটি সম্পন্ন করার কথা ভাবছে। তবে ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ওই সিটিতে সরকার সম্প্রতি প্রশাসক নিয়োগ করেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে