,

আইপিএলে বেন স্টোকসের দাম সাড়ে ১৪ কোটি রুপি

news-image

আইপিএলের নিলামে সবচেয়ে দামি ক্রিকেটারের রেকর্ডটা গড়া হলো না বেন স্টোকসের। তবে তার দামটা যে আকাশছোঁয়া; তা বলেছিলেন সবচেয়ে দামি খেলোয়াড় যুবরাজ সিং-ই। যুবরাজের দাম ছিল ১৬ কোটি রুপি। এবারের নিলামে বেন স্টোকসের দাম সাড়ে ১৪ কোটি রুপি। ইংলিশ এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে পুনে সুপারজায়ান্টস।

এবারের নিলামে বেন স্টোকসের ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। কয়েক দফা দর কষাকষির পর শেষ পর্যন্ত পুনে কিনে নিয়েছে স্টোকসকে। আসন্ন মৌসুমে স্টিভেন স্মিথ, মহেন্দ্র সিং ধোনিদের সঙ্গে খেলবেন এই ইংলিশ অলরাউন্ডার।

টি-টোয়েন্টি তো অলরাউন্ডারদেরই খেলা! ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও অবদান রাখতে পারলে সোনায় সোহাগা, যা গড়ে দিতে পারে ম্যাচের ভাগ্য। সে রকমই একজন অলরাউন্ডার বেন স্টোকস।  ইংলিশ এই তারকা ক্রিকেটার যেমন ভালো মানের একজন ব্যাটসম্যান ও বোলার, তেমনি দুর্দান্ত ফিল্ডারও।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা