,

‘আমি সালমানকে ভালোবাসি’

news-image

 

বিনোদন ডেস্ক :পাকিস্তানি অভিনেত্রী সাবা কামার বেফাঁস মন্তব্য করে বেকায়দায় পড়েছেন। এ বার তা থেকে মুক্তির উপায় খুঁজছেন। আর তা করতে গিয়েই বলে দিলেন, আমি তিনি সালমান খানকে ভালবাসেন! বিষয়টা ঠিক কী? সম্প্রতি ২০১৫ সালে সাবার এক সাক্ষাত্কারের ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায়, তিনি বলিউডের বেশির ভাগ অভিনেতাকে হেনস্থা করে কথা বলেছেন। আর তা ফাঁস হওয়ার পরই বলিউডে প্রবল সমালোচনার মুখে পড়েছেন নায়িকা। তার পরই তার স্বীকারোক্তি, আমি সালমান খানকে ভালবাসি, শ্রদ্ধা করি, ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিকে সম্মান করি। তার দাবি, পাকিস্তানে অনুষ্ঠিত ‘গুড মর্নিং জিন্দেগি’ আসলে একটি মজার শো। তিনি সেই মুহূর্তে মজা করেই বলিউডের বিভিন্ন অভিনেতা সম্পর্কে এমন মন্তব্য করেছিলেন।

কেমন সেই মন্তব্য জানেন? ওই ভিডিওতে দেখা যায়, সালমানকে ‘ছিছোরা’ বলে আক্রমণ করেন সাবা। সালমান নাচতে পারেন না, এমন মন্তব্যও করেন। হৃত্বিক রোশনের সঙ্গে ছবি করতে অস্বীকার করেন, কারণ তিনি দুই সন্তানের বাবা। ইমরান হাশমি সম্পর্কে সাবার মত, মুখের ক্যানসার এড়াতে তিনি কখন তার সঙ্গে অভিনয় করবেন না। প্রথমে রণবীর কাপূরের সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করতে রাজি ছিলেন। পরে অবশ্য জানান, দীপিকা পাড়ুকোনের সঙ্গে প্রেম করছেন বলেই রণবীরের সঙ্গে অভিনয় করবেন। রীতেশ দেশমুখ সম্পর্কে সাবার মন্তব্য, বলিউডের বি-গ্রেড অভিনেতার সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করবেন না। কারণ তিনি পাকিস্তানের এ-গ্রেড অভিনেত্রী! আপাতত এই বিতর্ক থেকে রেহাই পেতেই সাবা অন্য সুর গাইছেন বলে মনে করছেন বলিউডের একটা বড় অংশ। এই মুহূর্তে ইন্ডাস্ট্রিও তাকে খুব একটা ভাল চোখে দেখছে না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা