,

আবারো বাংলা ছবিতে ফিরছেন রাইমা সেন

news-image

বিনোদন ডেস্ক : বাংলার সঙ্গে তার নাড়ির টান। টলিউডে তিনি স্বমহিমায় প্রতিষ্ঠিত। কিন্তু ভাল অফারের হাতছানিতে পাড়ি দিয়েছিলেন মুম্বাই। ‘বলিউড ডায়েরিজ’ এর পর ফের ‘২০০৬ বারাণসী’ ছবিতে দেখা যাবে রাইমা সেনকে। কিন্তু আবার ঘরে ফিরছেন তিনি। ফিরছেন ভাল বাংলা ছবির টানে।

রাইমা জানিয়েছেন, সত্য ঘটনা অবলম্বনে ছবিটি তৈরি হয়েছে। এমন চরিত্রে তিনি আগে অভিনয় করেননি। তার কথায়, “ছবির চিত্রনাট্য আমার পছন্দ হয়েছিল। তাই সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছিলাম। ছবিটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। আমি প্রধান ভূমিকায় অভিনয় করেছি। এমন চরিত্রে আগে কখনও কাজ করিনি। বলিউড বা টলিউড সব জায়গাতেই ভাল ছবি করতে চেয়েছি আমি। আর এখন বলিউডে নানা রকম কাজ হচ্ছে। আর মেনস্ট্রিম ঘরানার সঙ্গেও আমার কোনও বিরোধ নেই। ফলে আরও ভাল সুযোগ পাব বলে আশা করছি। ”

প্রয়াত অভিনেতা ওম পুরীর সঙ্গে এই ছবিতে তার কোনও দৃশ্য নেই। তা নিয়ে রাইমার আক্ষেপ রয়েছে। ‘২০০৬ বারাণসী’ পরিচালনা করেছেন আর্যমান কেশু। রাইমা ছাড়াও এতে রয়েছেন রাহুল দেব, রবি কিষণ। সব কিছু ঠিক থাকলে চলতি বছর এপ্রিল মে মাস নাগাদ মুক্তি পাবে ছবিটি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা