,

পাক সেনাদের গুলিতে ১৫ সন্ত্রাসী নিহত ও ১২টি প্রশিক্ষণ শিবির বিধ্বস্ত

news-image

আফগান সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর দু’দিনব্যাপী গোলাবর্ষণে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রায় ১২টি প্রশিক্ষণ শিবির ও গোপন আস্তানা ধ্বংস হয়ে গেছে। আত্মঘাতী বোমা হামলার প্রশিক্ষণদানকারী এক শীর্ষ সন্ত্রাসীসহ ১২ জনের বেশি সন্ত্রাসীও নিহত হয়েছে। তাছাড়া রোববার আফগানিস্তান থেকে অবৈধ পথে পাকিস্তানের প্রবেশের সময় পাক সেনাদের গুলিতে আরও ১৫ জন সন্ত্রাসী নিহত হয় বলে জানিয়েছে ডন উর্দু।

আফগান সূত্র জানায়, আন্তঃসীমান্ত রকেট হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য কাবুলের পাক রাষ্ট্রদূতকে তলব করার কয়েক ঘণ্টা পরে এসব তথ্য নিশ্চিত করা হয়।

সন্ত্রাসীদের আত্মঘাতী বোমা হামলার প্রশিক্ষণদানকারী শীর্ষস্থানীয় এ সন্ত্রাসীর নাম রেহমান বাবা বলে জানান হয়েছে। জামাতুল আহরার বা জেইউএ’র উপপ্রধান আদিল বাচাও মারা গেছে। আফগান সূত্রগুলো আরো জানিয়েছে, জেইউএ, তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি’র ১০ থেকে ১‌২টি প্রশিক্ষণ শিবির ধ্বংস করা হয়েছে। জেইউএ’র ডেপুটি কমান্ডার ওয়ালি নিহত হয়েছে এবং অস্ত্রাগারও ধ্বংস করে দেয়া হয়েছে।

এদিকে, একদিন আগেই মোহাম্মদ এবং খাইবার এজেন্সির বিপরীত পাশে অবস্থিত জেইউএ’র চারটি প্রশিক্ষণ শিবির ধ্বংস করা হয়।

নিষিদ্ধ ঘোষিত টিটিপি এবং জেইউএ’র দলছুট অংশ আফগান সীমান্ত জুড়ে নিরাপদ আস্তানা স্থাপন করেছিল। এসব আস্তানা থেকে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী হামলা চালানো হতো। পাকিস্তানে বেশিরভাগ সন্ত্রাসী হামলায় এই দুই গোষ্ঠী জড়িত।

 

 

 

এ জাতীয় আরও খবর

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি