বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পীর বদলের জেরে আব্দুল হালিমকে গলাকেটে হত্যা !

news-image

নিজস্ব প্রতিবেদক : আখাউড়ায় আবদুল হালিম (৩৫) নামে এক ব্যক্তিকে গলাকেটে হত্যার পর মরদেহ আগুনে পুড়িয়ে দেয় হয় বলে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। পীর বদলের কারণেই এই হত্যাকান্ড।
হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার ঘাতক ইদ্রিস মিয়া রোববার ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা জানিয়েছেন।

আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন তরফদার বিষয়টি জানান, পীর বদল নিয়ে মতবিরোধের জেরেই ইদ্রিস মিয়া আবদুল হালিমকে কোদাল ও ছেনি দিয়ে গলাকেটে হত্যা করেন। হত্যার পর মরদেহ কেউ যেন শনাক্ত করতে না পারে সেজন্য আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয় বলে ইদ্রিস তার জবানবন্দিতে উল্লেখ করেছেন।

জবানবন্দির সূত্র ধরে পুলিশ জানায়, ঢাকায় থাকার সুবাদে ইটভাটার শ্রমিক আব্দুল হালিমের সঙ্গে ইদ্রিস মিয়ার পরিচয় হয়। আব্দুল হালিম ছিলেন দেওয়ানবাগী পীরের ভক্ত।

অন্যদিকে ইদ্রিস মিয়া আব্দুল মান্নান নামে অন্য এক পীরের ভক্ত। বছর খানেক আগে আব্দুল হালিমের কথামতো দেওয়ানবাগী পীরের ভক্ত হন ইদ্রিস মিয়া। তবে পীর বদলানোর পর থেকেই ইদ্রিস মিয়ার মধ্যে অস্বস্তি কাজ করতে থাকে। এ নিয়ে ইদ্রিস মিয়া ও আব্দুল হালিমের মধ্যে মতবিরোধ হয়।

মাজার জিয়ারতের নাম করে ইদ্রিস মিয়া গত ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় আবদুল হালিমকে আখাউড়ায় নিয়ে এসে স্থানীয় তিতন শাহ্ মাজার এলাকায় একটি ঘর ভাড়া করেন। ওই দিন রাতেই ইদ্রিস মিয়া প্রথমে আব্দুল হালিমের মাথায় আঘাত করে এবং পরে কোদাল ও ছেনি দিয়ে তার গলাকেটে হত্যা করে। এরপর কেউ যেন পরিচয় জানতে না পারে সেজন্য আবদুল হালিমের শরীরে আগুন ধরিয়ে দেয়া হয়।

উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি আখাউড়া পৌর এলাকার টানপাড়া এলাকার তিতন শাহ্ মাজার সংলগ্ন হিরণ মিয়ার বাড়ির একটি ঘর থেকে শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহানিয়া গ্রামের এনতাজ মিয়ার ছেলে আব্দুল হালিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

আব্দুল হালিমের গলা অর্ধেক কাটা ও মাথার পিছন দিকে আঘাত এবং আগুনে শরীর ঝলসানো ছিল। এ ঘটনায় পুলিশ নেত্রকোনার বারহাট্টার মো. ইদ্রিস মিয়াকে ঢাকা থেকে গ্রেফতার করে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান