,

ভ্রমণ খরচ : ট্রাম্পের এক মাস, ওবামার ১২ মাস

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে বিতর্ক যেন পিছু ছাড়ছে না ডোনাল্ড ট্রাম্পের। এবার তিনি ভ্রমণ খরচ নিয়ে সমালোচনার কাঠগড়ায়। কনজারভেটিভ পর্যবেক্ষণ সংস্থা জুডিসিয়াল ওয়াচের হিসাব অনুযায়ী, ট্রাম্পের এক মাসের ভ্রমণ খরচ নাকি ওবামার পুরো বছরের ভ্রমণ খরচের কাছাকাছি।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত এক মাসে তিনবার ফ্লোরিডার মার-এ-লাগো ক্লাব ভ্রমণ করেছেন ট্রাম্প। এ ছাড়া তার ছেলে ব্যবসার কাজে একাধিকবার বিদেশ ভ্রমণ করেছেন। এতে মোট ব্যয় হয়েছে এক কোটি ১৩ লাখ ডলার।

আর গত আট বছরে গড়ে প্রতিবছর ওবামার ভ্রমণ খরচ ছিল এক কোটি ২১ লাখ ডলার। শনিবার এমনটিই জানিয়েছে প্রভাবশালী মার্কিন দৈনিক ইনডিপেন্ডেন্ট।

এর আগে ২০১২ সালে অবশ্য ট্রাম্প নিজেই ওবামার ভ্রমণ খরচ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এক টুইটার বার্তায় তখন তিনি লেখেন, ‘প্রেসিডেন্ট বারাক ওবামার অবকাশযাপনজনিত ভ্রমণে লাখ লাখ ডলার খরচ হচ্ছে- বিষয়টি অবিশ্বাস্য!’

এমন টুইটের পর ট্রাম্পের ভ্রমণ খরচ প্রকাশিত হলে সমালোচনার ঝড়টা যেন একটু বেশিই বেগ পেয়েছে। এ বিষয়ে জুডিসিয়াল ওয়াচের প্রেসিডেন্ট টম ফিটন বলেন, মার-এ-লাগোতে ভ্রমণ বিনামূল্যে নয়, এই বিষয়টা ট্রাম্পও জানেন।

পাম বিচ কাউন্টি শেরিফ রিক ব্রাডশো বলেন, ২০ জানুয়ারি থেকে এখন পর্যন্ত মার্কিন প্রেসিডেন্টের তিন দফা ফ্লোরিডা ভ্রমণে নিরাপত্তাজনিত ব্যয় হয়েছে তিন লাখ ৬০ হাজার ডলার।

এছাড়া ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ট্রাম্প-ব্র্যান্ড টাওয়ারের কাজে এরিক ট্রাম্পের উরুগুয়ে সফরকালে সিক্রেট সার্ভিস এজেন্টের খরচ হয় ৮৮ হাজার ৩২০ ডলার।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে