,

‘মডেলিং আমাকে শেষ করে দিয়েছে’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : মডেলিংয়ের কল্যানে কিশোরী বয়সেই সারাবিশ্ব ঘুরে বেড়িয়েছেন ভিক্টোরি ডক্সেরি। থাকতেন পাঁচ তারকা হোটেলে। ‘দিওর’ ব্র্যান্ডের পোশাক ছিল তার নিত্যদিনের সঙ্গী। কিন্তু এই মডেলিংই তাকে ঠেলে দেয় আত্মহত্যার দিকে। চেষ্টাও করেছিলেন। তবে বেঁচে গেছেন। মডেলিংয়ের জন্য কাঙ্ক্ষিত ফিগার পেতে গিয়ে ‘অ্যানেরক্সিয়া’ রোগে আক্রান্ত হন তিনি। এরপরই সিদ্ধান্ত নেন আত্মহত্যার।

বিবিসি রেডিও ফোর-এর একটি অনুষ্ঠানে তিনি তার মডেলিং জগতের অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন। বলেছেন, একবার এ জগতে পা রাখলে কারও পক্ষে এখান থেকে বের হওয়া কঠিন। চাইলেও এই জগত থেকে বের হওয়া সম্ভব নয়।

মডেলিংয়ে যখন পা রাখেন তখন ভিক্টোরি ডক্সেরি ১৮ বছরের কিশোরী। প্যারিসের রাস্তায় তাকে খুঁজে বের করেন মডেলিং প্রতিষ্ঠানের এক কর্তা।
ডক্সেরি বলেন, মডেল হবার কোন ধরণের ইচ্ছাই আমার ছিল না। ওই লোকটি আমাকে বললো, তুমি কিন্তু পরবর্তী ক্লদিয়া স্কিফার হতে যাচ্ছ, সে যোগ্যতা তোমার আছে। সদা হাস্যোজ্জ্বল ও নিষ্পাপ মুখে আপনি সহজেই অন্যদের দিয়ে কাজ করাতে পারবেন এবং আপনার চারপাশে থাকবে বহু পুরুষ যাদের অনেক ক্ষমতা রয়েছে। একটা পর্যায়ে তাই ওই লোকটির কথায় রাজি হই। আমার উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি এবং ৫৬ কেজি ওজন ছিল। মডেল হবার জন্য ওজন কমিয়ে ৪৭ কেজিতে আনতে হয়েছিল। এই কারণে আমার ক্ষুধামন্দা রোগ তৈরি হয়। আপেল থেকে শুরু করে অদ্ভূত সব খাওয়া-দাওয়া করতে হতো আমাকে। তাদের নির্দেশনার বাইরে কোন ধরণের খাবার ও ওষুধ গ্রহণ করতে পারতাম না আমি। অন্য মডেলদেরও আমার মতো অবস্থা। এক্ষেত্রে আপনি মডেলিং ছেড়ে দিতে চাইলেও তারা সেটি আপনাকে করতে দেবে না। কারণ আপনি তো তাদের জন্যই অনেক টাকা উপার্জন করেন।

সাবেক এ মডেল বলেন, আমাকে তিন মাস হাসপাতালে থাকতে হয়েছিল। আমি হতাশ হয়ে পড়েছিলাম। এক পর্যায়ে আত্মহত্যার সিদ্ধান্ত নিলাম এবং মরে যাবার চেষ্টাও করলাম। এই পৃথিবীতে থাকতে পারছিলাম না ঠিকভাবে এবং এই অবস্থা থেকে বেরও হতে পারছিলাম না। মডেলিং আপনাকে মানসিকভাবে অসুস্থ করে ফেলবে এবং শারীরিকভাবেও তিলে তিলে আপনাকে শেষ করে দেবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে