,

কিম জং নাম হত্যা উত্তর কোরিয়ারই কাজ: বলছে দক্ষিণ কোরিয়া

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :উত্তর কোরিয়ার নেতা কিম জং আনের সৎভাই কিম জং নামকে মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে গত সপ্তাহে হত্যা করা হয়। উত্তর কোরিয়ার দু’জন নারী এজেন্ট বিষ প্রয়োগ করে এই হত্যাকান্ড ঘটায় বলে এর পর সংবাদমাধ্যমের বিভিন্ন রিপোর্টে বলা হয়েছিল।
ম্যাকাও গামী একটি বিমানে ওঠার জন্য যখন কিম জং নাম অপেক্ষা করছিলেন, তখন তার মুখে বিষ ছিটিয়ে দেয়া হয় বলে পুলিশ মনে করে।
দক্ষিণ কোরিয়ার একজন মুখপাত্র বলেন, “সন্দেহভাজনদের পাঁচজনই উত্তর কোরিয়ান, তাই আমরা সন্দেহ করছি যে উত্তর কোরিয়ার শাসকচক্রই এর পেছনে ছিল। এর কোন প্রমাণ পাওয়া যায় নি, এবং পিয়ংইয়ং থেকে এখনো এ নিয়ে কোন মন্তব্যও করা হয় নি।

মালয়েশিয়ার পুলিশের উপপ্রধান নূর রশিদ ইসমাইল, আজ রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, সাধারণ উত্তর কোরিয়ান পাসপোর্টধারী কয়েকজন উত্তর কোরিয়ান এর মধ্যে মালয়েশিয়া ত্যাগ করেছে।
মালয়েশিয়ার পুলিশ ইতিমধ্যে একজন উত্তর কোরিয়ানকে আটক করেছে এবং তারা বলছে, আরো চার জনকে খোঁজা হচ্ছে।
এ ছাড়া অন্য তিনজনকে আটক করা হয়েছে – যার মধ্যে একজন ইন্দোনেশিয়ান নারী, একজন মালয়েশিয়ান পুরুষ, ও আরেকজন ভিয়েতনামী পাসপোর্টধারী নারী রয়েছে।
দক্ষিণ কোরিয়া এবং মালয়েশিয়ায় ঘটনার পর সিসিটিভি থেকে পাওয়া মহিলার ছবি প্রকাশিত হয়। তার টি শার্টের ওপর ‘এল ও এল’ লেখা।
উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিম ইল সুং তার বড় ছেলে এই কিম জং নামকে পাশ কাটিয়ে পরবর্তী নেতা মনোনীত করেছিলেন ছোট ছেলে কিম জং আনকে। এর পর থেকে কিম জং নাম পরিবার থেকে অনেকটা বিচ্ছিন্ন ছিলেন এবং ম্যাকাও, চীন এবং সিঙ্গাপুরে থাকতেন।
তিনি এর পর উত্তর কোরিয়ায় তার পরিবারের একক শাসন এবং ছোট ভাইয়ের নেতৃত্বের যোগ্যতার বিরুদ্ধে কথা বলেছিলেন, তবে তিনি নিজে নেতা হবার ব্যাপারে আগ্রহ দেখান নি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের