,

গোপালগঞ্জে বিভাগ হলে ‘মধুমতি বিভাগ’ হবে : পরিকল্পনামন্ত্রী

news-image

 

নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, ভবিষ্যতে গোপালগঞ্জকে বিভাগ ঘোষণা করা হলে সেই বিভাগের নাম ‘মধুমতি বিভাগ’ হবে। পাশের জেলাগুলোর মধ্যে দ্বন্দ্ব নিরসনে এটা প্রধামন্ত্রীর মনোভাব।

রবিবার রাজধানীর আগারগাঁয়ে পিকেএসএফ অডিটোরিয়ামে এক সেমিনারে এ কথা জানান পরিকল্পনামন্ত্রী।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে ‘পিপলস ভয়েস: স্ট্রেংদেনিং এসডিজি ইমপ্লিমেন্টেশন ইন বাংলাদেশ’ নামে একটি প্লাটফর্ম গঠন করেছে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। এর উদ্বোধন উপলক্ষ্যে এই সেমিনারের আয়োজন করা হয়।

পরিকল্পনামন্ত্রী বলেন, ভবিষ্যতে যদি গোপালগঞ্জকে বিভাগ ঘোষণার উদ্যোগ নেওয়া হয়, সেটির নাম গোপালগঞ্জ করা হবে না। বিভাগের নাম হবে ‘মধুমতি’। এটাও প্রধানমন্ত্রীর ইচ্ছা। তিনিই এই নাম দিয়েছেন। ভবিষ্যতে যত বিভাগ ঘোষণা দেওয়া হবে, তা ওই জেলার নামে হবে না। হবে অন্য কোনো নামে। আর এটা করা হচ্ছে পাশের জেলাগুলোর মধ্যে দ্বন্দ্ব নিরসনে। এটা প্রধামন্ত্রীর মনোভাব।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে তিনি বলেন, যেসব দেশের কারণে জলবায়ু দূষণ হচ্ছে তাদের উদ্যোগেই এর সমাধান করতে হবে। কারণ নিম্ন ও মধ্যম আয়ের দেশের পক্ষ্যে এই কঠিন কাজ সমাধান সম্বব নয়।

টেকসই উন্নয়ন অর্জন বা এসডিজি প্রসঙ্গে মন্ত্রী বলেন, এসডিজি অর্জনের ১৭টি গোলের মধ্যে ১৩ নং গোল অর্থাৎ জলবায়ু দূষণ মোকাবেলা ছাড়া বাকি সবগুলো গোল ২০৩০ সালের মধ্যেই অর্জন করার সম্ভব হবে। কারণ এই লক্ষ্যে অর্জনে সব ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

নিজের ব্যক্তিগত জীবনের উদাহরন টেনে পরিকল্পনামন্ত্রী বলেন, আমি ছিলাম গরীবদের মধ্যেও গরীব। অর্থাৎ গরীবদের লিডার। বেতন দিতে না পারায় স্কুলে তিনবার আমার নাম কেটে দেওয়া হয়েছে। প্রতিবেশিরাই আমার ফরম ফিলাপের টাকা দিয়েছে। কিন্তু সেই আমি আজ মন্ত্রী। অতএব ইচ্ছা করলে সব কিছুই করা সম্ভব। তাই আমরাও এসডিজি অর্জন করতে পারবো। আমি মনে করি এলডিজি অর্জনের চেয়ে এসডিজি অর্জন করা সহজ হবে।

সেমিনারে পিকেএসএফের সভাপতি ড. খলীকুজ্জামান বলেন, এসডিজি অর্জন করতে হলে দলিত জনগোষ্ঠি, হাওরবাসী, চরবাসীসহ নিম্ন আয়ের মানুষদের মৌলিক চাহিদা পূরণ নিশ্চিত করতে হবে। আর এসব বাস্তবায়ন করতে পারলে এসডিজি বাস্তবায়ন করা সম্ভব। সরকারের এই এসডিজি বাস্তবায়নে পিকেএসএফ এই প্লাটফর্ম গঠন করেছে।

সেমিনারে উপস্থিত খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আব্দুল ওয়াদুদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) মো. আবুল কালাম আজাদ, পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা