,

দাঁতভাঙা সেতুর ‘কোমর’ ভাঙল ট্রাক

news-image

নিজস্ব প্রতিবেদক : জামালপুরের মেলান্দহ উপজেলায় সিমেন্টবাহী একটি ট্রাক দাঁতভাঙা সেতু (বেইলি ব্রিজ) ভেঙে নিচে পড়েছে। এতে জেলা সদরের সঙ্গে মাদারগঞ্জ উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ রোববার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ঢাকা থেকে মাদারগঞ্জগামী সিমেন্টভর্তি ট্রাক দাঁতাভাঙা সেতুর উপর উঠলে ট্রাকসহ সেতুটি ভেঙে নিচে পড়ে যায়। ট্রাকটি শুকনো স্থানে পড়ায় এবং সেতুর ওপর থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি। ট্রাকের মধ্যে শাহ সিমেন্ট কোম্পানির সিমেন্ট ছিল। পুরো ট্রাকে শাহ সিমেন্ট লেখা ছিল।

এ ব্যাপারে জানতে চাইলে জামালপুর সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান জানান, বেইলি ব্রিজের ধারণ ক্ষমতা পাঁচ টন। এর বেশি ওজন নিয়ে বেইলি ব্রিজে ওঠা নিষেধ। কিন্তু শাহ সিমেন্টের ট্রাকটি ৩৫ টন সিমেন্ট নিয়ে দাঁতভাঙা বেইলি ব্রিজে ওঠে। এ কারণে ব্রিজে ওঠার সঙ্গে সঙ্গে এর মূল কাঠামোসহ ভেঙে পড়ে।

নির্বাহী প্রকৌশলী আরো জানান, অতিরিক্ত ওজন নিয়ে সরকারি ব্রিজে উঠে তা ভাঙার অপরাধে শাহ সিমেন্ট কর্তৃপক্ষ বা ওই ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাল সোমবার সকাল থেকে ব্রিজের মেরামত কাজ শুরু হবে। সড়ক যোগাযোগ চালু হতে সপ্তাহখানেক সময় লাগবে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে