,

শাহরুখের সঙ্গে সেলফি, অতঃপর তরুণীকে বিয়ের প্রস্তাব!

news-image

 

বিনোদন ডেস্ক :তিনি বলিউড কিং। পৃথিবীজুড়ে অসংখ্য ভক্ত। তিনি শাহরুখ খান। তারকাদের কাছে পেলে ভক্তরা ছবি তোলার বায়না ধরেন। কিন্তু এবার ভক্তরা নন, ছবি তুললেন শাহরুখ নিজেই।

শাহরুখের সেলফিতে ঠাঁই হল কলেজের শত শত শিক্ষার্থীর। শাহরুখের সেলফিতে প্রমিনেন্ট পজিশন পেয়ে রাতারাতি বিখ্যাত হয়ে যান সাইমা হুসেন মির। ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিপত্তিতে পড়েছেন সাইমা। একের পর এক বিয়ের প্রস্তাব আসছে।

কাশ্মীরের মেয়ে সাইমা পুণের সিমবায়োসিসের তৃতীয় বর্ষের ছাত্রী। সম্প্রতি শাহরুখ খান তার সিনেমা ‘রইস’ মুক্তির সময় পুণের ওই কলেজ ক্যাম্পাসে গিয়েছিলেন।

শাহরুখের সঙ্গে সেলফিতে তরুণীশাহরুখ খান ক্যাম্পাসের শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন। আর সেই সেলফি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতেই রাতারাতি ভাইরাল। তাকে নিয়ে এত হইচই জেনে প্রথমে বেশ আপ্লুতই হয়েছিলেন।
কিন্তু খ্যাতির যে বিড়ম্বনাও কম নয়, তা এবার টের পাচ্ছেন সাইমা। সেলফি ভাইরাল হওয়ার পর থেকেই নিয়মিত বিয়ের প্রস্তাব পেয়েই যাচ্ছেন তিনি। মাঝরাতেও আসছে উড়ো ফোন কল। সামাজিক যোগাযোগের মাধ্যমেও নাকি বিরক্ত হতে হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা