,

ছবি তুলতে মানা

news-image

 

বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত প্রেমিক জুটি টাইগার শ্রফ ও দিশা পাটানি। অনেকদিন ধরেই প্রেমের গুঞ্জনে আলোচনায় রয়েছেন তারা। তাই বিভিন্ন পার্টিতে বা ডিনার ডেটে এ জুটিকে একসঙ্গে ক্যামেরাবন্দি করতে ওৎ পেতে থাকেন পাপারাজ্জিরা।

যদিও ক্যামেরার সামনে সবসময়ই হাসিমুখে থাকেন টাইগার। সম্ভবত নিজেকে এভাবে ক্যামেরাবন্দি করার বিষয়টি আর পছন্দ হচ্ছে না তার। তাই তো চিঠি লিখে পাপারাজ্জিদের সাফ জানিয়ে দিয়েছেন, একসঙ্গে তার ও দিশার ছবি আর তোলা যাবে না।

ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন বলা হয়েছে, সম্প্রতি ডিনার ডেটে বান্দ্রার একটি রেস্তোরাঁয় গিয়েছিলেন টাইগার ও দিশা। খবরটি জানতে পেরে রেস্তোরাঁয় বাইরে ওৎ পেতে থাকেন পাপারাজ্জিরা। টাইগার-দিশা বাইরে বের হলে ছবি তোলা শুরু করেন তারা। কিন্তু ফটোসাংবাদিকদের ক্যামেরায় বন্দি হতে চাইছিলেন না দিশা। এরপর টাইগার রেগে গিয়ে ফটোসাংবাদিকদের সরে যেতে বলেন। তারপর গাড়িতে চড়ে সেই স্থান ত্যাগ করেন এ জুটি।

শুধু তাই নয়, পরবর্তীতে টাইগার বলিউডের প্রথম সারির ফটোসাংবাদিকদের চিঠি লেখেন। যার সারাংশ, ‘আমার ও দিশার একসঙ্গে কোনো ছবি তুলবেন না।’

টাইগারের এই চিঠি এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ অন্যান্য তারকাদের মতো টাইগার কখনো ক্যামেরাবন্দি হতে আপত্তি করেননি। বরং হাসিমুখে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। এমনকি দিশাও কোনো দিন ছবি তুলতে আপত্তি করেননি।

সম্ভবত প্রেমের সম্পর্কের বিষয়টি আলোচনায় আনতে চাইছেন না টাইগার-দিশা। কারণ পাপারাজ্জিদের তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই তাদের প্রেম সবার আলোচনায় চলে আসে। এটিই হয়তো চাইছেন না এ জুটি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা