,

বিএনপির ১১ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

news-image

বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় বিএনপি নেতা বরকত উল্লাহ বুলুসহ ১১ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়েরকৃত এ মামলার অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন। আসামীরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
মামলার পরোয়ানাভুক্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন, বিএনপি নেতা হাবিবুন নবী খান সোহেল, শিমুল বিশ্বাস, রুহুল কুদ্দস তালুকদার দুলু এবং আজিজুল বারী হেলাল।
উল্লেখ্য, ২০১৫ সালের ৭ ফেব্রুয়ারি বিএনপির হরতাল-অবরোধ চলাকালে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন শিশুমেলা এলাকায় আসামীরা পুলিশকে হত্যার উদ্দেশে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় শেরেবাংলা নগর থানার এস আই মিজানুর রহমান বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
পরে ২০১৬ সালের ১৯ জুলায় শেরেবাংলা নগর থানার এস আই তোফাজ্জল হোসেন ১৬ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে এ অভিযোগপত্র দাখিল করেন। অভিযুক্ত ১৬ আসামির মধ্যে ৫ জন জামিনে রয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা