,

অনাহারিকে খাবার দিলেন শাহরুখ (ভিডিও)

news-image

 

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা শাহরুখ খান। অভিনয়ের পাশাপাশি নানা রকম সেবামূলক কাজ করে থাকেন তিনি। সম্প্রতি একটি কাজের মাধ্যমে আবারো বড় মনের পরিচয় দিলেন শাহরুখ।

পরিচালক আনন্দ এল রাইয়ের সিনেমায় অভিনয় করবেন শাহরুখ খান। শোনা যাচ্ছে, সিনেমাটিতে বামন চরিত্রে দেখা যাবে তাকে। সম্প্রতি সিনেমার বিষয়ে আলোচনা করতে এই নির্মাতার সঙ্গে দেখা করেন কিং খান। আলোচনা শেষে ফেরার সময় তাকে ঘিরে ফেলেন ফটোসাংবাদিকরা। ভিড় ঠেলে যখন গাড়িতে উঠতে যাবেন এমন সময় একজন অনাহারি ব্যক্তি তার কাছে খাবার চান।

তবে দুস্থ ব্যক্তিটির সঙ্গে খারাপ আচরণ করেননি এ অভিনেতা। বরং সম্মানের সাথে তার সঙ্গে কথা বলেন। একজন দেহরক্ষীকে তার খাবারের ব্যবস্থা করতে বলেন এবং গাড়ি নিয়ে চলে যান।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, শাহরুখ খানের দেহরক্ষী রবি পরবর্তীতে ওই দুস্থ মানুষটির খাবারের ব্যবস্থা করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা