,

নাসিরনগরে ভ্রাম্যমান আদালতে ৫ জুয়াড়ির কারাদন্ড

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : উপজেলায় জুয়ার আসর থেকে আটকের পর ভ্রাম্যমান আদালতে সোর্পদ করে ৫ জুয়াড়িকে এক মাস করে কারাদন্ড দেয়া হয়েছে। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানার এস আই মহিউদ্দিন সুমনের নেতৃত্বে পুলিশ জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে খান্দুরা সৈয়দ হারুনুর রশিদ গেদু মিয়া সাহেবের ওরস থেকে খান্দুরা গ্রামের মলাই মিয়া(৪২),ছফিল মিয়া(৩৫),কনু মিয়া(৪০), বাঘাসুরা গ্রামের গাজী মিয়া(২৭) ও চুনারুঘাটের সুলতানপুর গ্রামের আবদুল কাদিরকে(৪০) জুয়ার সরঞ্জামাদি বোর্ডসহ আটক করে। আজ রবিবার বিকালে জুয়াড়িদের উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ লিয়াকত আলীর আদালতে হাজির করলে ৫ জুয়াড়িকে এক মাস করে কারাদন্ড দেয়া হয়। নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নাজির মোঃ রজ্জব আলী দন্ডাদেশ প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা