,

খন্দকার মোশতাকের বাড়ি উচ্ছেদের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী খন্দকার মোশতাকের বাড়ি দাউদকান্দি থেকে উচ্ছেদ, খুনির কবর অপসারণ এবং সকলপ্রকার সম্পদ বাজেয়াপ্তর দাবিতে বিক্ষোভ মিছিল, অবস্থান ধর্মঘট ও সমাবেশ হয়েছে।

দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের নেতৃত্বে কর্মসূচিতে মেঘনা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম, দাউদকান্দি পৌরসভার মেয়র নাঈম ইউসূফ, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরী লিল মিয়া, সহসভাপতি সাংবাদিক মো. হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, উপজেলা নারী আওয়ামী লীগ সভাপতি জেবুন্নেছা জেবু, শ্রমিকলীগ সভাপতি রকিব উদ্দীন রকিব, যুবলীগ নেতা হেলাল, ছাত্রলীগ সভাপতি নয়নসহ দাউদকান্দি ও মেঘনার আওয়ামী লীগ, শ্রমিকলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতারা।

বিক্ষোভ মিছিল নিয়ে শহীদনগর বাস স্ট্যান্ড থেকে খুনি খন্দকার মোশতাকের বাড়ি দশপাড়ায় যেতে চাইলে ষোলপাড়া এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে রাস্তায় অবস্থান ধর্মঘট শুরু করে।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, ‘কুমিল্লা’ নাম বাদ দিয়ে ‘ময়নামতি’ নামটি বিভাগ হিসেবে ঘোষণার একমাত্র কারণ হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘কুমিল্লা’ নামটি পছন্দ করেন না। তার কারণ হচ্ছে বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাক, তাহের উদ্দীন ঠাকুর ও কর্নেল রশিদের বাড়ি বৃহত্তর কুমিল্লায়। এই তিন খুনির বাড়ি কুমিল্লা হওয়ায় তাদের উচ্ছেদ এবং তাদের সম্পদ বাজেয়াপ্তর জোর দাবি জানায় বক্তারা। এই তিন খুনির অপকর্মের দায় দাউদকান্দিসহ কুমিল্লার সাধরণ মানুষ নেবে না বলেও হুঁশিয়ারি দেন বক্তরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা